৪০ ফুট গর্ত খুঁড়েও উদ্ধার হয়নি শিশু সাজিদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে আটকা পড়া দুই বছরের শিশু সাজিদ (ডাকনাম স্বাধীন)কে উদ্ধারে টানা অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। তিনটি এক্সকাভেটর দিয়ে পাশে প্রায় ৪০ ফুট গভীর সমান্তরাল গর্ত খনন শেষ হলেও আজ বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন,  'আমরাএখন মূল গর্তের কাছে পৌঁছানোর কাজ করছি। ৪০ ফুটের মধ্যে পাওয়া যায় কি না, তা খুব শিগগিরই নিশ্চিত হতে পারব। না পেলে আরও গভীরে বিকল্প পদ্ধতিতে অনুসন্ধান করতে হবে, তবে তাতে শিশুটিকে জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।'
 
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানের ক্ষেতে মায়ের হাত ধরে হাঁটার সময় হঠাৎ গভীর গর্তে পড়ে যায় সাজিদ। গর্তটির গভীরতা ছিল ৩০–৩৫ ফুট। সাজিদের বাবা রাকিব ঢাকার একটি জুট মিলে ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
 
ঘটনার পর শুরুতে শিশুটির ক্ষীণ সাড়া পাওয়া গেলেও সময়ের সঙ্গে তা মিলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ ঘটনাস্থলে এসে জড়ো হয়, এতে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হওয়ায় প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সসহ জীবন রক্ষাকারী সকল সরঞ্জাম মজুদ রাখা হয়েছে।
 
স্থানীয়রা জানান, পাঁচন্দর ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। গভীর নলকূপ স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও কোয়েলহাট গ্রামের এক ব্যক্তি পানির স্তর পরীক্ষা করতে গর্ত খনন করেছিলেন। পরে তিনি গর্ত ভরাট করলেও বর্ষায় মাটি ধসে নতুন গর্ত তৈরি হয়। সেই গর্তেই পড়ে যায় শিশুটি।
 
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, 'শিশুটি আটকা পড়েছে এমন সম্ভাবনা রয়েছে। তার চার ফুট দূরত্বে টানেল করেছি, সেখানে কোনো সাড়া পাওয়া যায়নি। ৩০–৩৫ ফুটের মধ্যে না পেলে স্থানীয় প্রশাসন ও পরিবারের অনুমতি সাপেক্ষে আরও গভীরে লোহার যন্ত্র ব্যবহার করে অনুসন্ধান সম্ভব।'
 
শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়ার আশা ক্ষীণ হলেও, উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ