ত্রিপুরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব: ওয়াদুদ ভূইয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, ত্রিপুরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং নির্বাচিত হলে নতুন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়নে অবদান রাখবেন। এছাড়াও বিএনপি সরকার গঠন করলে ত্রিপুরা সম্প্রদায়ের যোগ্য সন্তানদের চাকুরির সুযোগ নিশ্চিত করা হবে।

২৬ নভেম্বর ২০২৫ বুধবার বিকাল তিনটায় খাগড়াছড়ি টাউন হলে ত্রিপুরা ঐক্য পরিষদ নির্বাচনী প্রচারণা কমিটির আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন। তিনি অতীতেও ত্রিপুরা সম্প্রদায়ের আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ত্রিপুরাদের শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-আইন সম্পাদক এডভোকেট শুভ্র দেব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ও ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খনি রঞ্জন ত্রিপুরা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিস্কু, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এম এন আবছার এবং সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজ।

সভায় সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি সরনাথ ত্রিপুরা। অন্যান্য উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা উপজেলা সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, রামগড় ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা এবং সদর উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র ত্রিপুরা।

সমাবেশের শুরুতে প্রধান অতিথিকে উপস্থিত প্রায় দুই হাজার ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ও উপজেলার বিভিন্ন ত্রিপুরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ