সিলেটে মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই ভূমিকম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে এলাকাটি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, যার উৎপত্তি ২০ কিলোমিটার গভীরে। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এদিকে,  রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরেও ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৪.৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

এছাড়া, রাত ২টা ৫৪ মিনিটে মিয়ানমারেও ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

চলতি মাসে দেশজুড়ে বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ, ৪ ডিসেম্বর ভোরে রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

গত, ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়  শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।  এতে তিন জেলায় ১০ জনের প্রাণহানি এবং কয়েক শত মানুষ আহত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ