রাজস্ব কর্মকর্তা মাধবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ০৩:৫১:১৩
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ বন্ডেড কমিশনারেটের আওতাধীন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্র দাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শুল্ক-রাজস্ব ফাঁকিতে সহযোগিতা এবং ঘুষের মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে অনৈতিক যোগাযোগের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করেছেন মাধব চন্দ্র। বিশেষ করে ঢাকা ইপিজেডে আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্ক ও ভ্যাটসংক্রান্ত সুবিধা দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

২০২৫-২৬ করবর্ষের আয়কর নথির তথ্য উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, মাধব চন্দ্র তার বার্ষিক আয় ৫ লাখ ৩৯ হাজার ৯২৬ টাকা দেখিয়েছেন। এর মধ্যে বেতন থেকে ৩ লাখ ৫৩ হাজার ৯২৬ টাকা, বাড়িভাড়া থেকে ১ লাখ ২৬ হাজার টাকা এবং কৃষি খাত থেকে ৬০ হাজার টাকা আয়ের কথা উল্লেখ রয়েছে।

একই নথিতে তার নিট সম্পদের পরিমাণ ৪২ লাখ ৫১ হাজার ৩২১ টাকা দেখানো হয়েছে। তবে অভিযোগকারীর দাবি, বাস্তবে তার সম্পদের পরিমাণ এই হিসাবের তুলনায় অনেক বেশি।

অভিযোগে আরও বলা হয়েছে, ভাটারা এলাকায় তার নামে থাকা জমির তথ্য আয়কর নথিতে উল্লেখ করা হলেও রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার ও তার স্ত্রী পুনম রানী মহন্তর নামে ফ্ল্যাট এবং অন্যান্য সম্পদের তথ্য নথিতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

এ ছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে তার নামে ও বেনামে আরও সম্পদ রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য ও অর্থের উৎস যাচাইয়ের জন্য তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।]

দুদকে দেওয়া অভিযোগে আরও দাবি করা হয়েছে, ঢাকা ইপিজেডের কয়েকটি আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানকে শুল্ক ও ভ্যাটসংক্রান্ত সুবিধা দেওয়ার বিনিময়ে মাধব চন্দ্র অনৈতিক আর্থিক লেনদেনে জড়িয়েছেন। অতীতে বিভিন্ন কাস্টমস দপ্তরে দায়িত্ব পালনকালে ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে রাজস্ব ফাঁকিতে সহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান