ডাকাতির সময় বন্দরে এলাকাবসীর গণপিটুনীতে ডাকাত নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বন্দরে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির সময় ডাকাত দলকে ঘেরাও করে গণপিটুনী দিয়েছে এলাকাবাসী। এঘটনায় একজন ডাকাত নিহত ও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৬ আগষ্ট) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ডাকাত সদস্যের নাম চাঁন মিয়া। এঘটনায় আহত দুই ডাকাত সদস্য হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার মৃত শাহ্ আলমের ছেলে মোঃ মাসুম (২২) ও একই এলাকার সামাদ মাদবরের ছেলে মোঃ হারুন মাদবর (৩০)। আহত দুইজন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এলাকাবাসী জানায়, মেঘনা নদীতে সারারাত ডাকাতির পর ধাওয়া খেয়ে সকালে ডাকাতদের দলটি বন্দরের কলাগাছিয়া এলাকায় পৌঁছায়। এসময় এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়।

এসময় গণপিটুনীতে একজন ডাকাত নিহত ও দুইজন গুরুতর আহত হন। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গণপিটুনিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

কলাগাছিয়া নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান জানান, বন্দরে গণপিটুনীতে এক ডাকাত নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহটিও হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০