ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে।  নিহতের ভাই ইসমাইল ও জহুরুলের অভিযোগ, গ্রেফতারের পর থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন ডিবির ওসি সিদ্দিকুর রহমান ও নাজমুল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য।

জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়।  পরিবারের অভিযোগ অনুযায়ী, আটক করার পর ডিবি পুলিশ পাঁচ লাখ টাকা দাবি করে।  টাকা না দেওয়ায় শাহাদতকে অমানবিকভাবে নির্যাতন করা হয়।  পরে বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স এমি খানম বলেন, “ডিবি পুলিশ তাকে শারীরিক নির্যাতনের রোগী হিসেবে ভর্তি করায়। আমরা চিকিৎসা শুরু করার সাথে সাথেই তার মৃত্যু হয়।”

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, “আজ সকালেই তাকে আটক করা হয়। দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা গেছেন।”

এদিকে, একই ঘটনায় সাইদুল মানের আরেক সন্দেহভাজন আসামিকেও আটক করে ডিবি পুলিশ।  তার পরিবারের অভিযোগ, “ঘটনার সঙ্গে সাইদুলের কোনো সম্পর্ক নেই, অথচ তাকে আটক করা হয়েছে।  আটকের পর থেকেই পুলিশ এক লাখ টাকা দাবি করছে।  দুপুরের পর থেকে তার অবস্থান সম্পর্কে আমরা কিছু জানি না।  ডিবি কার্যালয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।”

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়। সেই মামলায় শাহাদত হোসেন নামে এক ভ্যানচালককে দুই দিন আগে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরিবারের দাবি, আটক থাকার পর দফায় দফায় টাকা দাবি করা হয়; টাকা না দেওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। শুক্রবার বিকেলে হেফাজতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সদ্য সংবাদ/ শুভ সেখ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে