বিনোদন
ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই
ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। প্রজন্মের পর প্রজন্মকে তাঁর চিরসবুজ ও বহুমাত্রিক কণ্ঠে মুগ্ধ করা এই শিল্পী রোববার ৯২ বছর বয়সে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনি আর আমাদের মাঝে নেই। আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মেয়ে কারিনাকে বাঁচাতে সরকার ও সবার সহযোগিতা চাইলেন কায়সার হামিদ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে পরিবার। এ জন্য সরকার ও সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। শনিবার বিকেলে তিনি জানান, কারিনাকে চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে। তবে এতে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, যা পরিবারের পক্ষে এখন জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
জেমসের গানে মাতবে লিসবন; কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলার মেগা আয়োজন
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখে লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘Lisboa Ao Vivo’-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেমস তাঁর কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন। কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়।
‘ভাজা ২’: মালয়ালম সিনেমার নতুন ইতিহাস, ১৫ দিনে বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপি
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমাটি কেরালার বক্স অফিসেই ১৫ দিনের মধ্যে ১০০ কোটি রুপির বেশি আয় করে। আর বিশ্বব্যাপী আয় ইতোমধ্যেই ২০০ কোটি রুপি অতিক্রম করেছে। এর ফলে এটি মালয়ালম সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে শতকোটি ক্লাবে প্রবেশ করা চলচ্চিত্রে পরিণত হয়েছে। চিত্রনাট্যকার ভিপিন দাস জানিয়েছেন, এর আগে ‘থুডারুম’ ১৯ দিনে এবং ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’ ২৪ দিনে শতকোটি আয় করেছিল। সেই সব রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছে ‘ভাজা ২’।
পশ্চিমবঙ্গ নির্বাচনে তারকাদের কী অবস্থা?
প্রাথমিক ভোটগণনার তথ্যে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের একাধিক আসনে তারকা প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। বরাহনগর আসনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের তুলনায় পিছিয়ে রয়েছেন। একইভাবে ব্যারাকপুরে তৃণমূলের রাজ চক্রবর্তীও বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর থেকে পিছিয়ে আছেন, যদিও ২০২১ সালের নির্বাচনে তিনি এই আসন থেকেই জয় পেয়েছিলেন।
মান্না ও থালাপতি বিজয়ের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না এবং তামিল সুপারস্টার থালাপাতি বিজয়–এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ঘিরে দুই তারকার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যায়, বিজয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মান্না। ভক্তদের অনেকেই দাবি করছেন, প্রায় দুই দশক আগে তোলা হয়েছিল ছবিটি।
‘থ্রি ইডিয়টস ২’ এর নতুন ‘ইডিয়ট’ কি তবে ভিকি কৌশল?
আলোচনায় উঠে এসেছে নতুন একটি চরিত্রের সম্ভাবনা। শোনা যাচ্ছে, আগের তিন ‘ইডিয়ট’-এর পাশাপাশি এবার যুক্ত হতে পারেন চতুর্থ একজন চরিত্র, যেখানে অভিনয়ের জন্য বিবেচনায় আছেন ভিকি কৌশল। প্রতিবেদনে জানানো হয়েছে, ভিকি কৌশল এই চরিত্রে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন এবং ইতোমধ্যে পরিচালক রাজকুমার হিরানি ও আমির খানের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন।
বাংলাদেশে গম পাচারের অভিযোগে নুসরাতকে তলব
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়। সে সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান। ইডির একটি সূত্রের দাবি, ওই ঘটনার তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। বিশেষ করে, বাংলাদেশে গম পাচারের সঙ্গে কোনো আর্থিক লেনদেন জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতেই নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
আবারও বিচ্ছেদের গুঞ্জন রণবীর-দীপিকার, সত্য নাকি গুজব?
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে 'রেডিট' এ ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত। সেখানে দাবি করা হয়, দীর্ঘদিনের দাম্পত্য জীবনে চলমান মতবিরোধ নাকি চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই তাদের আইনি বিচ্ছেদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। এই গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে ভক্তমহলে। বিশেষ করে তাদের কন্যা দুয়া’র ভবিষ্যৎ নিয়েও অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন।
নিজের সেরাটা দেওয়ার বাইরে অপশন নেই : নুসরাত ফারিয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়, উপস্থাপনা ও গানের জগতে নিজের অবস্থান তৈরি করলেও এই পথ মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নিজের সংগ্রাম, আত্মবিশ্বাস এবং তারকাজীবনের চাপ নিয়ে খোলামেলা কথা বলেন।
ভারতের পথে কারিনা, সঙ্গে যেতে পারেননি কায়সার হামিদ
লিভারজনিত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়। এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে রয়েছেন তাঁর মা ও দুই ভাই। তবে সঙ্গে যেতে পারেননি তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। ব্যয়বহুল চিকিৎসার অর্থ জোগাড়ের কারণেই আপাতত দেশে থাকতে হচ্ছে তাঁকে।
ঝলমলে আয়োজনে শুরু কান চলচ্চিত্র উৎসব
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচিত্র উৎসব (Cannes Film Festival) আবারও শুরু হয়েছে নতুন সম্ভাবনা, তুমুল প্রতিযোগিতা এবং তারকাখচিত উপস্থিতির মধ্য দিয়ে। সিনেমার ‘অলিম্পিক’খ্যাত এই উৎসব শুধু চলচ্চিত্র প্রদর্শনীর মঞ্চ নয়, বরং বিশ্ব চলচ্চিত্র ব্যবসা, প্রযোজনা এবং নতুন প্রতিভা আবিষ্কারের অন্যতম বড় কেন্দ্রও বটে। মঙ্গলবার (১২ মে) শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত।