বিনোদন
মারা গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
ধারাবাহিকটিতে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শুটিং দলের সবাই দিঘার তালসারিতে গিয়েছিলেন এবং সেখানে রাহুল জলে ডুবে মারা গেছেন। তবে কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভাস্কর বলেন, “শুটিংয়ের পর মধ্যাহ্নভোজের জন্য যাওয়ার সময় রাহুল আরও কয়েকটি শট দিতে চেয়েছিলেন। কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। সুস্থ ও তরতাজা মানুষ এভাবে চলে যাওয়ায় অবাক লাগছে।”
না ফেরার দেশে অভিনেতা শামস সুমন
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন। নব্বইয়ের দশকের শেষভাগে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করেন শামস সুমন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
চোখের পলকে সব শেষ, যেভাবে মারা গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়
ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, দৃশ্য অনুযায়ী দু’জনকে অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করতে হচ্ছিল। একসময় রাহুল শ্বেতার হাত ধরে ধীরে ধীরে গভীর পানির দিকে এগিয়ে যান। হাঁটুসমান পানি পেরিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ইউনিটের সদস্যরা বারবার সতর্ক করলেও মুহূর্তের মধ্যেই পানির স্তর তার গলা পর্যন্ত উঠে যায়। এরপরই বিপত্তি ঘটে। রাহুল হাবুডুবু খেতে শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই পানির নিচে তলিয়ে যান।
যে ট্রেলার দেখছি, সবার ঘুম হারাম হয়ে যাবে’
NULL
অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তে ওড়িশা পুলিশের দারস্থ স্ত্রী প্রিয়াঙ্কা
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় কলকাতার রিজেন্ট পার্ক থানার পাশাপাশি ওড়িশার তালসারি মেরিন থানায় এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা। শুটিং চলাকালীন গাফিলতির অভিযোগ তুলে তারা ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। এফআইআরে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে।
এয়ারপোর্টের অভিজ্ঞতা নিয়ে 'মিস হেরিটেজ বাংলাদেশ-২০১৫' এর ক্ষোভ প্রকাশ
সোমবার (৬ এপ্রিল) তার ফেসবুক পোস্টে জানান, কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়ায় প্রবাসীদের নিয়ে যেসব অসুবিধা ও হয়রানি হয়, তা মানসিকভাবে হতাশাজনক। পায়েল লিখেন, 'ঢাকা এয়ারর্পোটের কাস্টমস সুযোগে থাকে কিভাবে প্রবাসীদের সাবান-শ্যাম্পু আর কম্বল কেড়ে নেওয়া যায়। আর ইমিগ্রেশন তালে থাকে কিভাবে হয়রানি করা যায়। পারলে ফ্লাইট মিস করিয়ে দিবে।'
৩০ বছরের ঐতিহ্য ভাঙছে ‘মারাঠা মন্দির’, ডিডিএলজের পরিবর্তে আসছে 'ধুরান্ধার টু'
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী সিনেমা হল মারাঠা মন্দিরে টানা তিন দশক ধরে প্রদর্শিত হয়ে আসা কালজয়ী চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) এর ৩০ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে বলিউড সুপারস্টার রনভীর সিং এর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'ধুরান্ধার টু'। দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিদিন সকালে ডিডিএলজে প্রদর্শনের ঐতিহ্যে এবার পরিবর্তন আসছে। সেই জনপ্রিয় শো টাইমে জায়গা করে নিচ্ছে ‘ধুরান্ধার টু’।
অনলাইনে ‘প্রিন্স’; প্রেক্ষাগৃহ সংকটের মাঝেই পাইরেসির কবলে সিনেমা
প্রেক্ষাগৃহে প্রদর্শনী সংক্রান্ত জটিলতা কাটতে না কাটতেই এবার পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সার্ভার সমস্যার কারণে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পরপরই এর গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দর্শক টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি কয়েকটি প্রেক্ষাগৃহে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ অভিনেত্রী হর্ষিল কালিয়ার
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শিপরা পথ রোডে নগর নিগম অফিসের কাছে নিজের ওয়াগন-আর গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন হর্ষিল। একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আঘাত করে উল্টে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তীব্র গতির কারণে সংঘর্ষের সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাউকে শতভাগ খুশি করা সম্ভব না: ভাবনা
ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি নৃত্যেও পারদর্শী এই শিল্পী নিজের কাজের নানা দিক নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি অভিনয় ও নাচের পাশাপাশি উপস্থাপনাতেও যুক্ত হয়েছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা, দর্শকদের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ভাবনা।
বিয়ে করেছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা!
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লুবাবা জানান, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” পোস্টটি প্রকাশের পর ভক্ত ও নেটিজেনরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসান।
মির্জা আব্বাসের কিছু হলে দায়ী থাকবেন পাটওয়ারী: মেঘনা আলম
মির্জা আব্বাসের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি মন্তব্য করেছেন, “মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা।”