বিনোদন
পর্তুগালের লিসবনে একই মঞ্চে জেমস ও জায়েদ খান
পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় রকসংগীতশিল্পী জেমস ও ঢালিউড অভিনেতা জায়েদ খান। আগামী ২৬ জুলাই লিসবনে অনুষ্ঠিত হবে বাংলা লাইভ কনসার্ট।
ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে তুমুল বিতর্কে কিয়ারা আদভানি
মাতৃত্বকালীন বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তার নতুন সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ শিগগিরই মুক্তি পাওয়ার কথা। তবে মুক্তির আগেই সিনেমাটি এবং এতে কিয়ারার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়। অনেক নেটিজেন ছবিটিকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দেন। এর মধ্যেই প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম গান ‘তবাহি’, যেখানে অভিনেতা ইয়াশ ও কিয়ারা আদভানির রসায়ন দর্শকদের নজর কাড়ে।
দুই দিনের দুনিয়ায় দুই দিন পরপর ফাইনাল খেলা লাগে: ইরফান সাজ্জাদ
শেষের ঘণ্টা বাজছে। আজ রাতেই সমাপ্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর এই মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ভক্তরা আশা করছে, গতবারের মতো এবারের কাপও নিয়ে নেবেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।
ফাইনালের রোমাঞ্চে মেতে উঠেছেন তারকারা
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। নব্বই মিনিট কিংবা তারও বেশি সময়ের লড়াই শেষে এক দলের জার্সিতে যুক্ত হবে নতুন সোনালি তারকা, অন্য দলের স্বপ্ন থেমে যাবে শেষ বাঁশির সঙ্গে। বিশ্বকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা পেরিয়ে কোটি কোটি মানুষকে এক আবেগে বেঁধে ফেলে এই আসর। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
মঞ্চে অনন্যার উন্মুক্ত কোমরে স্পর্শ, নেটিজেনদের ক্ষোভ
মুম্বাইয়ে জমকালো এক ফ্যাশন শোর মাধ্যমে নিজের নতুন পোশাকের সংগ্রহ উন্মোচন করেছেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্ত। ১৭ জুলাই জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের শো-স্টপার ছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। রূপালি ঝলমলে ব্রাইডাল লেহেঙ্গায় র্যাম্পে হেঁটে সবার নজর কাড়েন তিনি। তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
নতুন রূপে নেট দুনিয়ায় আলোচনায় অভিনেত্রী নেহা
অভিনেতা শাকিব খানের আসন্ন সিনেমা তাণ্ডব থেকে বাদ পড়ার পর অভিনয়জগৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি যোগ্যতার অবমূল্যায়ন, শিল্পাঙ্গনের সিন্ডিকেট এবং বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগ্রহ হারানোর কথাও জানিয়েছিলেন। ওই বক্তব্যের পর অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো অভিনয় থেকে সরে যাচ্ছেন। পরে বিষয়টি পরিষ্কার করে নেহা জানান, আপাতত নতুন কাজ থেকে বিরত থাকলেও আগে থেকে চুক্তিবদ্ধ কাজগুলো শেষ করবেন।
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচনে আজ ভোট দিচ্ছেন দেশের চলচ্চিত্র শিল্পীরা। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে নেতৃত্বে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।
ব্রাজিল সমর্থক বুবলীর মুখে মেসির প্রশংসা
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে পুরো বাংলাদেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও রয়েছেন ব্যাপক উৎসাহে। বুধবার সকালে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়াকে হারিয়ে আসর শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির অনবদ্য পারফরম্যান্সে বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমীর মতো মুগ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলীও।
বিশ্বকাপে নোরা-সঞ্জয় দেবের নতুন চমক
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অফিশিয়াল থিম সং ‘সির সির’-এর সাফল্যের পর এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন মরক্কো-কানাডীয় শিল্পী ও বলিউড তারকা নোরা ফাতেহি। তার সঙ্গে আবারও কাজ করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। তাদের নতুন অ্যান্থেম ‘চ্যাম্পিয়নস’ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
বিবাহিত পুরুষ নিয়ে প্রভার সতর্কবার্তা
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে তিনি মেয়েদের উদ্দেশে বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।
‘আমার জীবনও ছবির মতোই’
পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ ও ভালোবাসার আবেগঘন গল্প নিয়ে চরকিতে মুক্তি পেয়েছে নির্মাতা কাজী আসাদের চলচ্চিত্র ‘লাইফলাইন’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। পুরো গল্প আবর্তিত হয়েছে তার চরিত্রের জীবনযাত্রাকে ঘিরে। এ যাত্রায় তার সহযাত্রী হিসেবে পর্দায় দেখা গেছে রিজওয়ান পারভেজকে।
নয় বছরের সংসারে বিচ্ছেদের সুর
ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্নার নয় বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের ইঙ্গিত মিলেছে। একটি বাস্তবধর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরে তারা আলাদা বসবাস করছেন।