বিদেশে ব্যস্ত ফাহমিদা নবী, দেশে নতুন গানের অপেক্ষা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬ ২০:০৯:০৪
ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখানে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে দেশের শ্রোতাদের জন্য সুখবর দিয়েছেন এই শিল্পী। শিগগিরই প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘ভালোবাসা চাইতে গেলে’।

এ গানের সূত্র ধরে মিলল আরো চমকপ্রদ খবর। জানা গেছে, সংগীত পরিচালক সজীব দাসের সঙ্গে দু-চারটি নয়, ৪০টি গানের কাজ করছেন ফাহমিদা নবী!

অনেক দিন ধরেই সজীবের সুরে গান করেন ফাহমিদা। ইতোপূর্বে তাদের জুটিবদ্ধ গানের সংখ্যা ছাড়িয়েছে ২০। তাদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তির আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ইত্যাদি। দুজনেই জানালেন, নতুন আরো ৪০টি গান নিয়ে কাজ করছেন তারা। যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।

সেই মিছিল থেকে ইতোমধ্যে তৈরি হয়েছে ‘ভালোবাসা চাইতে গেলে’। গোলাম মোরশেদের কথায় গানের সুর-সংগীত সজীবের। আর ভিডিও নির্দেশনা দিয়েছেন গায়িকা ফাহমিদা নবী নিজেই। শিগগিরই গানটি আসবে ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘লাকী আখান্দ্ ভাইয়ের কাছে সজীব দাসের গানের হাতেখড়ি। একসময় বেতারে অনেক কাজ করেছে সে। গানপাগল একজন মানুষ। তার সঙ্গে যখনই আড্ডা হয়, গান নিয়েই আলোচনা হয় বেশি। আমাদের গানের বোঝাপড়াটা বেশ ভালো। এরই মধ্যে আমরা নতুন প্রায় ৪০টি গান করেছি। গানগুলোর ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।’

সজীব দাসও জানান, ফাহ্মিদা নবী তাকে স্নেহ করেন। গানের ক্ষেত্রে ভরসাও করেন। সেই ভরসা অটুট রেখে একের পর এক গান বানিয়ে চলেছেন তিনি।

প্রসঙ্গত, ১৬ আগস্ট আমেরিকার ভার্জিনিয়ায় গাইবেন ফাহমিদা নবী। এরপর ২২ আগস্ট কনসার্ট করবেন লস অ্যাঞ্জেলসের লাক্সার ব্যাংকুয়েট হলে। সেখানে তার সঙ্গে থাকছেন ফুয়াদ আল মুক্তাদির ও এলিটা করিম।

সদ্য সংবাদ/এসআর

 

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার