বিনোদন

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, পাত্র কি কনটেন্ট ক্রিয়েটর?

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, পাত্র কি কনটেন্ট ক্রিয়েটর?

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে আবারও প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও টিকটকার রজব ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। ২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় দুরেফিশানের। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ ও ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও পেয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জুলাই নিয়ে মন্তব্যের জেরে শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি

জুলাই নিয়ে মন্তব্যের জেরে শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় অভিযোগটি জমা দেন। শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক স্বপন শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে দাবি করেছেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি এবং এতে শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
৬০ বছর বয়সে নতুন অধ্যায় শুরু, তৃতীয় বিয়েতে আমির খান

৬০ বছর বয়সে নতুন অধ্যায় শুরু, তৃতীয় বিয়েতে আমির খান

জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। আমন্ত্রিতদের তালিকায় থাকছেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা। অতিথি তালিকা ও মেনু নিজেই নির্ধারণ করেছেন আমির খান। সূত্র অনুযায়ী, বিয়ের প্রথম ধাপে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি সম্পন্ন হবে। পরে দুপুরে আয়োজন করা হয়েছে একটি ঘরোয়া মধ্যাহ্নভোজের। অনুষ্ঠানে পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার সন্তোষীসহ বলিউডের কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
নব্বই দশকের আবহে প্রকাশ পেল ব্ল্যাক সোলজার্সের নতুন গান ‘সুচরিতা’

নব্বই দশকের আবহে প্রকাশ পেল ব্ল্যাক সোলজার্সের নতুন গান ‘সুচরিতা’

নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের আবহ, সহজ-সরল প্রেমের গল্প এবং নস্টালজিয়ার আবেশে প্রকাশিত হয়েছে ব্যান্ড ব্ল্যাক সোলজার্স-এর নতুন মৌলিক গান ‘সুচরিতা’। প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সুচরিতা’ প্রেম, স্মৃতি ও অনুভূতির এক আবেগঘন উপস্থাপনা। গানের কথা ও সুরে নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ব্যান্ডটি। আধুনিক সংগীতায়োজনের পাশাপাশি পুরোনো দিনের মেলোডিক ধাঁচ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

২৫ জুলাই, ২০২৬
‘ফেইস অফ টুমোরো’ নিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলছে রিয়েলিটি শো ইন্ডাস্ট্রি

‘ফেইস অফ টুমোরো’ নিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলছে রিয়েলিটি শো ইন্ডাস্ট্রি

শোটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ের ব্যস্ত নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন। বিজ্ঞাপন ও রিয়েলিটি শো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই নির্মাতা ইতোমধ্যে ‘মার্কস ডেজার্ট কুইন’, ‘রূপচাঁদা সুপার শেফ’ এবং ‘আড়ং আঁকিবুঁকি টুকিটাকি’র মতো জনপ্রিয় রিয়েলিটি শো সফলভাবে দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তিনি গ্রামীণফোন, ইউনিলিভার, আড়ং ডেইরি, আকিজ সোপ, মেরিকো, বাংলালিংকসহ অসংখ্য ব্র্যান্ডের বিজ্ঞাপন নির্মাণেও যুক্ত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
টেইলর সুইফটের বিয়েতে কি হয়েছিল জানালেন তার বন্ধু

টেইলর সুইফটের বিয়েতে কি হয়েছিল জানালেন তার বন্ধু

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসের গোপন বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন টেইলরের ঘনিষ্ঠ বন্ধু ও ব্রিটিশ রেডিও উপস্থাপক গ্রেগ জেমস। তিনি দাবি করেছেন, এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেটিকে ‘অবিশ্বাস্য রকমের জমকালো এক রাত’ হিসেবে বর্ণনা করেছেন।

২৫ জুলাই, ২০২৬
রাতে সড়কে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

রাতে সড়কে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়’-এর সাবেক প্রতিযোগী দিব্যা সুরেশ ব্যাঙ্গালোরে গভীর রাতে সড়কে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী ঘটনাটিকে মানসিকভাবে অত্যন্ত আঘাতজনক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে শহরে নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

মরক্কোর বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

ফিফা ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে মরক্কো। দলের এই পরাজয়ের পর গ্যালারিতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন বলিউডের মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত নোরাকে চোখের পানি মুছতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তার পাশে থাকা এক ব্যক্তি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

২৫ জুলাই, ২০২৬
শুটিং শেষ হলো ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’র, শিগগিরই আসছে ট্রেলার

শুটিং শেষ হলো ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’র, শিগগিরই আসছে ট্রেলার

সম্প্রতি শেষ হয়েছে পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক নাট্যধারার ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’-এর শুটিং। গভীর আবেগ, পারিবারিক টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ ওয়েব ফিল্মটি দর্শকদের সামনে একটি সংবেদনশীল গল্প তুলে ধরবে বলে আশা করছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মো. আকতার হোসেন। চিত্রগ্রহণ করেছেন ইসমাইল হোসেন লিটন। জিনা ইজ প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম ও তাহসান বিন রফিক। অন্যান্য চরিত্রে রয়েছেন রেবেকা সুলতানা, ফারজানা ছবি, মৌরি, বড়দা মিঠু, আজম খান, শশী রহমান, সিফাত ও আভাসহ আরও অনেকে।

২৫ জুলাই, ২০২৬
শাওনের ফেসবুক অ্যাকাউন্ট উধাও

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট উধাও

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মধ্যে তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু। রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু লেখেন, প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ মেহের আফরোজ শাওনের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পোস্টটি ঘিরে আলোচনা তৈরি হয়েছিল, সেটি শাওন নিজে মুছে দেননি।

২৫ জুলাই, ২০২৬
রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

‘মিশ্রণ’ শব্দটি যেন ‘ককটেল’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সার্থক নামকরণ। মানবসম্পর্ক যেমন নানা অনুভূতি, দ্বন্দ্ব ও আবেগের মিশেলে গড়ে ওঠে, তেমনি প্রেম ও বন্ধুত্বের সমন্বয়েই গড়ে উঠেছিল ‘ককটেল’ সিনেমার জগৎ। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ককটেল’ নিছক বিনোদনের ছবি ছিল না; বরং ভারতীয় উপমহাদেশের তরুণ প্রজন্মের সম্পর্কচিন্তার এক নতুন ব্যাখ্যা হয়ে উঠেছিল। প্রেম, বন্ধুত্ব, আকর্ষণ ও প্রত্যাখ্যানের জটিল আবহে নির্মিত সেই গল্পে দর্শক খুঁজে পেয়েছিল নিজেদেরই প্রতিচ্ছবি ভারোনিকা, মীরা ও গৌতমের চরিত্রে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক