‘ঘুষ-দুর্নীতির’ অভিযোগে ঢাকা উত্তরের প্রশাসক এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ সেলের পরিচালক ঈশিতা রনির স্বাক্ষরিত চিঠিতে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়।

অভিযোগকে স্বাগত জানিয়ে এজাজ বলেন, তিনি দুদককে সব রকম সহযোগিতা করবেন এবং স্বচ্ছ তদন্ত চান।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নির্বাচিত মেয়রদের অপসারণ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে ডিএনসিসির নির্বাচিত মেয়র আতিকুল ইসলামও জনসমক্ষে ছিলেন না; পরে তাকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ। এর পর ফেব্রুয়ারিতে গবেষণা প্রতিষ্ঠান আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক করা হয়।

এ বছরের এপ্রিলেই গাবতলী গবাদি পশুর হাট ইজারা বাতিল নিয়ে অনিয়মের অভিযোগে দুদক ডিএনসিসি কার্যালয়ে অভিযান চালায়। সর্বোচ্চ দরদাতা প্রায় ২২ কোটি টাকা প্রস্তাব করলেও তা বাতিল করে ‘খাস আদায়’ সিদ্ধান্ত নেয়া হয়—যা সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি করে। দুদক জানায়, দরপত্র বাতিলে ‘অস্বচ্ছ’ প্রক্রিয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি