২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের চিকিৎসা বাবদ ব্যয় হওয়া অর্থের একটি বড় অংশ ফেরত পেয়েছে বাংলাদেশ। সৌদি সরকারের কাছ থেকে ৩৪০ জন হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের বিপরীতে ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বুঝে পেয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান, হজযাত্রীদের ইন্স্যুরেন্সের আওতার বাইরে থাকা চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
ফেরত পাওয়া অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। এর ফলে চিকিৎসা ব্যয় বাবদ এজেন্সিগুলোর আটকে থাকা অর্থ পুনরুদ্ধার সম্ভব হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, হজযাত্রীদের আর্থিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও এই অর্থ ফেরত পাওয়া ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, আগের হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার নজির ছিল না। ফলে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় এটিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে সরকার।
সদ্য সংবাদ/এসএস