গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষই ভরসা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সেবা, ঐক্য ও প্রগতির অঙ্গীকার নিয়ে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা পারকুখরালী ৫নং ওয়ার্ডের মেঝিমেয়ার মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলি হাসান খান হাবলু। সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুল রহমান সেলিম।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খোকা, রাজিবুল ইসলাম রাজী, বাচ্চু, সাবেক পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু রহমান; জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হোসেন মুকুল, রাজেশ হোসেন, শামসুর রহমান; ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি; সিনিয়র যুগ্ম আহ্বায়ক লতিফ হোসেন; ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি প্রার্থী মন্টুসহ জেলা ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।

বক্তারা বলেন, এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। দলের প্রতিটি নেতাকর্মীকে আরও সংগঠিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক সদস্যকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কর্মীসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন।

সদ্য সংবাদ/ মো. ফয়জুর রহমান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০