গোপন অডিও ফাঁস: আয়াতুল্লাহ খামেনি নিহত হলেও যেভাবে প্রাণে বাঁচেন মোজতবা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার উত্তরসূরি হিসেবে আলোচিত মোজতবা খামেনি। হামলার কয়েক মিনিট আগে বাগানে হাঁটতে বের হওয়ায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩২ মিনিটে ইসরাইলের ব্লু স্প্যারো ব্যালিস্টিক মিসাইল খামেনির বাসভবনে আঘাত হানে। ঠিক ওই সময় মোজতবা খামেনি বাইরে বাগানে ছিলেন, যা তার বেঁচে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

ফাঁস হওয়া রেকর্ডিংটি আলি খামেনির দপ্তরের প্রটোকল-প্রধান মাজাহের হোসেইনির বক্তব্য বলে জানা গেছে। গত ১২ মার্চ তেহরানের কোলহাক এলাকায় জ্যেষ্ঠ ধর্মীয় নেতা ও আইআরজিসি কমান্ডারদের সামনে দেওয়া ওই বক্তব্যে হামলার বিস্তারিত উঠে আসে।

হোসেইনির জানান, হামলায় মোজতবা খামেনি পায়ে সামান্য আঘাত পান। তবে তার স্ত্রী হাদ্দাদ ঘটনাস্থলেই নিহত হন এবং তাদের ছেলেও প্রাণ হারান।

রেকর্ডিংয়ে তিনি বলেন, 'আল্লাহর ইচ্ছাতেই মোজতবা বাইরে ছিলেন। তিনি উঠানে অবস্থান করছিলেন এবং ভবনের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই মিসাইল হামলা হয়।'

এ হামলায় খামেনির শ্যালক মিসবাহ আল-হুদা বাগেরি কানির বাড়িতেও আঘাত হানে মিসাইল। বিস্ফোরণের তীব্রতায় তার মৃত্যু হয় এবং দেহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, মোজতবার ভাই মোস্তাফা ও তার স্ত্রী নিকটবর্তী আরেকটি বাড়িতে অবস্থান করলেও তারা অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

এছাড়া আলি খামেনির সামরিক দপ্তরের প্রধান মোহাম্মদ শিরাজির মৃত্যুর বিষয়েও ভয়াবহ বর্ণনা উঠে এসেছে।

হোসেইনির বলেন, হামলায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং পরে আংশিক অবশিষ্টাংশের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

এদিকে, ফাঁস হওয়া এই অডিও এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, তিনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়েও নিশ্চিত নয় কেউ।

একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, দেশটির সামরিক কমান্ডারদের কাছেও বর্তমানে সর্বোচ্চ নেতার অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা