নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩:১২
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান যে হোটেলে অবস্থান করছেন, তার সামনের সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন বিএনপির নেতা-কর্মী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনে গত কয়েকদিন ধরে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। সরকারের পক্ষে তারা নিয়মিত মিছিল ও স্লোগান দিচ্ছিলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো হোটেলের বিপরীত পাশে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা সেখানে বিক্ষোভ ও স্লোগান শুরু করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও মিছিল শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশ উপস্থিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই এলাকা ছেড়ে চলে যান।

এর আগে গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটিই হবে তার প্রথম বক্তব্য।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের