ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আমরা নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে শহিদের মর্যাদায় জান্নাতবাসী করুন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এ দেশের মানুষ চিরকাল স্মরণ করবে। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইন্তেকাল করেন।
হাদির রুহের মাগফিরাত কামনায় নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া মাহফিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুবি শিক্ষার্থীদের আইডি কার্ডে মিলছে না ডিজিটাল সেবা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
১৫ সেপ্টেম্বর, ২০২৬
গাঁজাসহ হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
মালয়েশিয়ায় ১৪৭ বাংলাদেশিসহ আটক ১৭৩
-
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬
-
হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো
-
ট্রান্সফরমার চুরির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৫
-
মুন্সীগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক
-
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে অসহায় নারীর কান্না
-
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি
-
গৃহকর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
-
পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন