হাইব্রিড নেতারা সাবধান হয়ে যান : এড.বারী ভূঁইয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এ আয়োজনে অংশগ্রহণ করে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এড.বারী ভূঁইয়া বলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় সংক্রান্ত মামলাটি আমি নিজেই লড়েছি এবং জয়ী হয়েছি। অথচ তখন অনেকেই আওয়ামী লীগের ভয়ে বিএনপির কার্যালয়ের পক্ষে সাক্ষ্য দিতে এগিয়ে আসেননি। কিন্তু এখন তারাই নিজেদের বড় বড় নেতা দাবি করছেন। এ ধরনের দ্বিচারিতা বন্ধ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশে কয়টি রাজনৈতিক দলের নিজস্ব অর্থায়নে দলীয় অফিস আছে, তা খুঁজে দেখলে খুব বেশি পাওয়া যাবে না। বক্তাবলী ইউনিয়ন বিএনপির এই অফিস একটি ঐতিহ্যের অংশ। এর জমি নিজেদের টাকায় ক্রয় করা হয়েছে।

তিনি বলেন, “তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকেও কখনো আপোষ করেননি। আমরা জিয়াউর রহমানের বিএনপি করি, খালেদা জিয়ার বিএনপি করি, তারেক রহমানের বিএনপি করি। আমরা কারো ব্যক্তিগত স্বার্থের বিএনপি করি না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা হাইব্রিড নেতা হয়েছেন তারা সাবধান হয়ে যান। সামনে একটি কঠিন নির্বাচন আসছে। এ নির্বাচনে টিকে থাকতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিএনপিকে শক্তিশালী করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের কাছে যান, তাদের সুখ-দুঃখ ভাগ করে নিন। জনগণের আস্থার প্রতীক হয়ে উঠুন। যদি ভালো কাজ করেন তবে মানুষ বিএনপিকে ভালোভাবে মূল্যায়ন করবে, আর খারাপ কিছু করলে সেটির দায় পুরো দলের উপর বর্তাবে। বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। দলের স্বার্থে সবাই মিলেমিশে কাজ করুন।
তিনি বলেন,বিএনপি নির্বাচনের জয়ী হলে কি কি কাজ করবে জনগণের জন্য সেগুলো ৩১ দফায় ভালোভাবে বর্ণনা করা আছে। এই ৩১ দফা আপনারা সকলের নিকট পৌঁছে দিন এই প্রত্যাশা করি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০