আন্তর্জাতিক
সস্ত্রীক গ্রেফতার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন তিনি। ট্রাম্প লিখেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশর অবস্থান কোথায়?
বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে এবার শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুরের পাসপোর্ট। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে, আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসামুক্ত গন্তব্য ১৮৮টি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই র্যাংকিং প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৫ ধাপ এগিয়ে ৯৫ নম্বরে উঠে এসেছে। গতবছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০০-তে। বর্তমানে বাংলাদেশিরা মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের হামলা: ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, সেনা মোতায়েন ঘোষণা
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে দেশটির বিরুদ্ধে 'সবচেয়ে বাজে আগ্রাসন' হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একই সঙ্গে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ২টায় রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগওয়া ও লা গুয়াইরা রাজ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। সামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলার সরকার।
প্রেসিডেন্টের জীবিত থাকার প্রমাণ চাইলো ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণ চেয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, সরকার এখনও নিশ্চিত নয়, প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি কোথায় আছেন। এরই মধ্যে সরকারি পর্যায়ে তাদের উভয়ের তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ দাবি করা হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, এই ঘোষণার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় সিরিজ বোমাবর্ষণ চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
ইরানের এবারের বিক্ষোভ অতীতের চেয়ে আলাদা কেন?
ইরানে চলমান নতুন দফার বিক্ষোভ দেশটির সাম্প্রতিক ইতিহাসে ভিন্ন মাত্রা যোগ করেছে। তীব্র অর্থনৈতিক সংকট, লাগামছাড়া মূল্যস্ফীতি ও মুদ্রার দ্রুত অবমূল্যায়নে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। সরকারি দমন–পীড়নের মুখে অনেক এলাকায় আন্দোলন সহিংস রূপও নিয়েছে।
ইরানের দেশপ্রেমিকেরা প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন: ট্রাম্প
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি আন্দোলন অব্যাহত রাখার সরাসরি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০
ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। একই সময়ে প্রদেশজুড়ে স্থলভাগে সরকারি বাহিনী ও দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)–সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
মাদুরোর গ্রেপ্তার: নোরিয়েগা ও সাদ্দামের পথেই কি ভেনেজুয়েলার নেতা?
ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। একই সময়ে প্রদেশজুড়ে স্থলভাগে সরকারি বাহিনী ও দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)–সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাস’র অভিযোগ আনা হয়েছে: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ‘মাদক-সন্ত্রাস’সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ তথ্য নিশ্চিত করেছেন। এক্সে দেওয়া এক বার্তায় পাম বন্ডি জানান, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে মাদক-সন্ত্রাসে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্র।
পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, বিক্ষোভ সহিংস রূপ নিচ্ছে
পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটিতে গত কয়েক দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি
রেনি গুড তিন সন্তানের জননী, শৌখিন গিটারবাদক ও কবি ছিলেন। তিনি ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কার পান। ইনস্টাগ্রামে নিজেকে তিনি পরিচয় দিতেন ‘কবি, লেখক, স্ত্রী ও মা’ হিসেবে। কলোরাডো স্প্রিংসের বাসিন্দা রেনি গত বছর কানসাস সিটি থেকে মিনিয়াপোলিসে চলে আসেন।
ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় কাঁপছে বিশ্বব্যবস্থা, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই
বিশ্বের ভূরাজনীতিকে গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তিনি একের পর এক প্রথাগত সীমারেখা ভেঙে চলেছেন। আগ্রাসী পররাষ্ট্রনীতি, আকস্মিক সামরিক সিদ্ধান্ত ও উগ্র বক্তব্যের কারণে এখন শুধু আমেরিকার প্রতিপক্ষ নয়, তার দীর্ঘদিনের মিত্ররাও দিশেহারা।