আন্তর্জাতিক
‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’ ট্রাম্পকে মোদি!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর সন্তুষ্ট নন। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, মোদি তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সরাসরি অনুমতি চেয়েছিলেন।
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে জড়িত যুক্তরাষ্ট্র-ইসরায়েল : খামেনি
ইরানজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডের পর্যটন শহর ক্রাঁস-মোনতানায় নববর্ষের আগের রাতে একটি পার্টির সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে ধারণা করছে সুইস পুলিশ। এ ঘটনায় অন্তত আরও ১০০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর জানিয়েছে রয়টার্স।
মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল বার্তাসংস্থা রয়টার্স
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি। বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে নতুন বার্তা দিল নয়াদিল্লি
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
নীরবে ট্রাম্পের ওপর পাল্টা ৩০ শতাংশ শুল্ক আরোপ ভারতের
বিশেষ করে গত বছর ৩০ অক্টোবর হলুদ মটরের ওপর ৩০ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়, যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। ভারত সরকার বিষয়টি খুব বেশি প্রচার না করলেও বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের শুল্ক আরোপের নীরব প্রতিক্রিয়া। ১৭ জানুয়ারি ২০২৬ প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দুই দেশের বাণিজ্য সম্পর্কের এই টানাপড়েনের চিত্র উঠে এসেছে।
আলোচনায় বসতে চায় ইরান, তবে আগেই কিছু করতে হতে পারে: ট্রাম্প
সরকারবিরোধী আন্দোলনে বিপর্যস্ত ইরানের পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই নতুন দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।
গ্রিনল্যান্ড ইস্যু: যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের মিত্র ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্কসহ একাধিক ইউরোপীয় দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টার থেকে বিপুলসংখ্যক মরদেহের ভিডিও ছড়িয়ে পড়ার দাবি ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশ পেয়েছে। তবে এসব ভিডিওর মধ্যে মাত্র একটিতে তারিখ উল্লেখ রয়েছে, যা ৯ জানুয়ারির।
ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা `অনিবার্য, সময়ের ব্যাপার মাত্র: হিব্রু মিডিয়া
হিব্রু চ্যানেল ১২–এর উদ্ধৃতিতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা এখন “অনিবার্য”; এটি আর সম্ভাবনার বিষয় নয়, বরং সময় নির্ধারণের ব্যাপার। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সক্রিয়ভাবে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৮, জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বসছেন ট্রাম্প
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের ওপর দমন–পীড়নের অভিযোগ তুলে আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে সংলাপের পথও খোলা রাখা হয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিকল্প খোলা রাখছে ট্রাম্প প্রশাসন
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তেহরানকে চাপে রাখতে কূটনীতির পাশাপাশি শক্ত সামরিক বিকল্পও বিবেচনায় রাখা হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরানের ওপর ‘বিমান হামলা’ ট্রাম্প প্রশাসনের হাতে থাকা অন্যতম শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে। সোমবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, 'কূটনীতি ওয়াশিংটনের প্রথম পছন্দ হলেও, প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করবেন না। বিষয়টি বর্তমানে প্রশাসনের কৌশলগত আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।'