আন্তর্জাতিক
আরব সাগরে সৌদি নেতৃত্বাধীন জোটের নৌবাহিনী মোতায়েন
ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার, ২ জানুয়ারি এই ঘোষণা দেওয়া হলেও ইয়েমেনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্রের কথা জানানো হয়নি।
ভারতের আসামে ৪.৫ মাত্রার ভূমিকম্প
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ আমেরিকার
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামের কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া মোনাজাত করা হয়। সোমবার (১২ জানুয়ারি) বিকালে কচাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আয়োজনে শৌলমারী এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সদস্য ও কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার সহধর্মিনী শামিমা রহমান আপন।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ
ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে বিক্ষোভে যুক্ত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। সংঘর্ষের সময় অংশগ্রহণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়, যার ফলে দুজন নিহত হন।
ইরানে বিক্ষোভ: সরকারি হিসাবে ২ হাজার, গণমাধ্যমের দাবি নিহত ১২ হাজার
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির সরকার প্রথমবারের মতো স্বীকার করেছে, সাম্প্রতিক অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রবাসী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, প্রকৃত নিহতের সংখ্যা অন্তত ১২ হাজার। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে এই প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন বলে তিনি জানান।
এবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারসহ বিভিন্ন শহরের সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি, গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গভিলির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন। একই সঙ্গে তারা বর্তমান সরকারের প্রস্তাবিত বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করেন।
ভেনেজুয়েলায় মার্কিন হামলা, যুদ্ধ শুরুর আশঙ্কা
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই রাজধানী কারাকাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকায় জোরালো শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২ জানুয়ারি) রয়টার্স জানায়, স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একাধিক এলাকায় এসব শব্দ শোনা যায়। আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে বেগম খালেদা জিয়ার শোকবইতে প্রবাসীসহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের শ্রদ্ধা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে শোকবই খোলা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হকের উদ্যোগে লিসবনের বাংলাদেশ দূতাবাসে শোকবইটি খোলা হয়। প্রথম দিন শোকবইটি পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সাক্ষর করেন দ্বিতীয় এবং তৃতীয় দিনে পর্তুগালে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা শোকবইতে স্বাক্ষরের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।
যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কারপেন্টার স্ট্রিট এখন থেকে তার নামেই পরিচিত হবে। প্রবাসী বাংলাদেশিরা শহর কর্তৃপক্ষের এই উদ্যোগকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
ভারতের আরও একটি অংশ নিজেদের দাবি করল চীন
ভারতের জম্মু ও কাশ্মীরের শাকসগাম উপত্যকায় চীনের অবকাঠামো কার্যক্রমকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। অঞ্চলটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে ভারতের তীব্র আপত্তি বেইজিং সরাসরি প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, শাকসগাম তাদের নিজস্ব ভূখণ্ড এবং সেখানে উন্নয়নকাজ চালানো তাদের সার্বভৌম অধিকারের অন্তর্ভুক্ত। এই অনমনীয় অবস্থান হিমালয় ঘিরে দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে আবারও উসকে দিয়েছে। দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০২৬ মৌসুমে স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে কেকেআরকে তাদের দল থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’
পাকিস্তান-তুরস্ক-সৌদি সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ
আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গঠিত সম্ভাব্য একটি শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা ও জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই জোটে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে।