আন্তর্জাতিক
লেবাননের দক্ষিণে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরায়েলের
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে কিছু ব্যক্তি ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল—এমন অভিযোগে ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধার ওপর হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর ভাষ্য, গত ২৪ ঘণ্টায় ‘ইয়েলো লাইন’-এর দক্ষিণে অবস্থানরত সেনারা কয়েকজন ‘সন্ত্রাসী’ শনাক্ত করে, যারা তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল। এ অবস্থায় তাদের লক্ষ্য করে আঘাত হানা হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ: লিমনের লাশ উদ্ধার, বৃষ্টিও বেঁচে নেই—জানালেন ভাই
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পর জানা যায়, জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—উভয়েই নিহত হয়েছেন। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের পর শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টির মৃত্যুর বিষয়টি পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে আটক করেছে স্থানীয় পুলিশ।
বারমুডা ট্রায়াঙ্গলের ‘রহস্য’ উন্মোচন, যা বললেন গবেষকরা
মার্কিন গবেষণা সংস্থা কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, বারমুডা দ্বীপপুঞ্জ এমন এক বিশেষ ভূগর্ভস্থ স্তরের ওপর অবস্থান করছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তাদের মতে, এই গঠনই ব্যাখ্যা করতে পারে কেন কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির কার্যক্রম বন্ধ হয়ে গেলেও বারমুডা এখনো আশপাশের সমুদ্রতলের তুলনায় উঁচু অবস্থানে রয়েছে।
ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করেছেন। একই সময় তিনি ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও পৃথক আলোচনায় অংশ নেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শপথ মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এবারের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠন করে বিজেপি।
রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, মুক্তি পাবে ২ হাজার যুদ্ধবন্দি
চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রতিবেশী দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। আগামী ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড। শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, যুদ্ধবিরতির এই তিন দিনে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষ সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখবে। পাশাপাশি দুই দেশ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেবে।
যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র : দাবি ইরানের
যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিপক্ষ যুদ্ধের জটিল পরিস্থিতিতে আটকে পড়েছে। তার ভাষ্য, সেই পরিস্থিতি থেকে মানসম্মান রক্ষা করে বেরিয়ে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান
তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন মাধ্যমে বার্তা আদান–প্রদান হয়েছে। তবে ওয়াশিংটন এমন কিছু দাবি সামনে এনেছে, যা তেহরানের কাছে অযৌক্তিক ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে।' ইরানের বার্তা সংস্থা 'ইরনা' এর বরাতে জাণাণ হয়েছে, খাতিবজাদেহ আরও বলেন, 'ইরান যুক্তরাষ্ট্রে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না। এ বিষয়ে নতুন করে আলোচনার কোনো সম্ভাবনাও নেই।'
মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী
অনুষ্ঠানে প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরে পর্যায়ক্রমে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চল থেকেই প্রতিনিধি রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হয়েছে।
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথ আবারও অনিশ্চিত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে রাজনৈতিক অচলাবস্থা ও নাটকীয়তা অব্যাহত রয়েছে। শুক্রবার দিনভর টানটান উত্তেজনার পরও মুখ্যমন্ত্রী হিসেবে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়ের শপথ গ্রহণ স্থগিত হয়ে গেছে। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রথমে কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থন পাওয়ায় সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। কিন্তু শেষ মুহূর্তে জোট রাজনীতির সমীকরণ বদলে যাওয়ায় সেই সম্ভাবনা ভেস্তে যায়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
অতীতে আলোচনার মাঝপথে প্রতিশ্রুতি ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করেছে ইরান।
যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, চলতে পারে কালও
ছয় সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। প্রায় পাঁচ দশকের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।