আন্তর্জাতিক
জাপানে ভয়াবহ দাবানল: ৪ দিনেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, পুড়ে ছাই ২ হাজার একর বনভূমি
স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বহু মানুষ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ পাশের মুরিওকা শহরে চলে গেছেন। দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে এক হাজারেরও বেশি দমকল কর্মী দিনরাত কাজ করছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের পাশাপাশি টোকিওসহ আরও পাঁচটি অঞ্চল থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারী দল অভিযানে যোগ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি ‘অতিরঞ্জিত’, দ্বিতীয় দফার বৈঠক প্রত্যাখ্যান করল ইরান
ইরনার প্রতিবেদনে বলা হয়, তেহরান আলোচনায় অংশ না নেওয়ার পেছনে ওয়াশিংটনের একাধিক আচরণকে দায়ী করেছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত ও অযৌক্তিক দাবি উত্থাপন করেছে এবং পরিস্থিতির তুলনায় অবাস্তব প্রত্যাশা দেখিয়েছে। পাশাপাশি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের অবস্থানের ধারাবাহিক পরিবর্তন ও স্ববিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া চলমান নৌ অবরোধকে আলোচনায় অংশ না নেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তেহরান।
অজ্ঞাত স্থান থেকে ইরান চালাচ্ছে মোজতবা খামেনি
প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি। এমনকি এখন পর্যন্ত তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশ করা হয়নি। তার পক্ষ থেকে সিদ্ধান্ত বা নির্দেশনা কেবল লিখিত আকারে—সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে জানানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রগুলোর বরাতে আরও বলা হয়, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে তিনি সর্বোচ্চ গোপনীয়তার মধ্যে অবস্থান করছেন। এমনকি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বাঁচল পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্র পাল
অগ্নিমিত্র পাল মন্তব্য করেছেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশে’ পরিণত হওয়া থেকে রক্ষা পেয়েছে। শনিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়। একই দিন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন অগ্নিমিত্র পাল। গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে প্রথমবারের মতো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি।
গাজার ধ্বংসস্তূপে আটকে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর গাজার ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসাবশেষের এখন পর্যন্ত এক শতাংশেরও কম অংশ সরানো সম্ভব হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এ গতিতে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লাগতে পারে।
জানা গেল ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো ব্যক্তির পরিচয়
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। ঘটনার সময় উপস্থিত মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দ শোনার পর তাকে দ্রুত হলরুম থেকে বের করে আনা হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও জানান, ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার ও পুলিশ প্রধান ঘটনাস্থলে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুত সরবরাহের ঘোষণা বিজয়ের
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বা ভর্তুকির আওতায় বিদ্যুৎ সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন বিজয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর উপস্থিত জনতার উদ্দেশে আবেগঘন ভাষণ দেন বিজয়।
যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু
যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।বৈঠকে নেতানিয়াহু বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে, তাতে ইসরায়েল সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের সেনাবাহিনীর
আমির হাতামি দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, শত্রুর মোকাবিলায় ইরান-এর সামরিক বাহিনীর সদস্যরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবেন। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাপ্রধান দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন।
মা-বাবার সঙ্গে সময় কাটাতে কর্মীদের ৩ দিনের ছুটি, সঙ্গে পাবেন প্রণোদনাও
ভিডিওতে রজত গ্রোভার বলেন, 'আধুনিক জীবনের ব্যস্ততায় অনেক সন্তানই মা-বাবার অনুভূতি, ইচ্ছা কিংবা অপূর্ণ স্বপ্নগুলোর খবর রাখার সময় পান না। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপে পরিবারকে সময় দেওয়াটাই যেন কঠিন হয়ে উঠেছে।' তিনি বলেন, 'আমরা অনেক সময় মা-বাবাকে জিজ্ঞেসই করি না তারা কেমন আছেন, কী ভাবছেন কিংবা জীবনে কী করতে চেয়েছিলেন। নিজেদের ব্যস্ততা নিয়েই আমরা এত বেশি ডুবে থাকি যে তাদের মনের কথাগুলো শোনার সুযোগ হয় না।'
নেতানিয়াহুর ফোনে শান্তি আলোচনা বন্ধ হয়ে গেছে: আরাগচি
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের শান্তি আলোচনা চলাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর কাছে একটি ফোন আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেই ফোনকলের পর পুরো পরিস্থিতি বদলে যায় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের ভোট গণনা চলছে। সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রাথমিকভাবে বর্তমান বিরোধী দল বিজেপি অনেকটাই এগিয়ে আছে ক্ষমতাসীন তৃণমূলের চেয়ে। ফলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।