যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, চলতে পারে কালও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ছয় সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। প্রায় পাঁচ দশকের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় পাকিস্তানের সেনাপ্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।

আলোচনা শুরু হয় রুদ্ধদ্বার কক্ষে এবং পুরো প্রক্রিয়াটি গোপনীয়তার মধ্যেই অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে প্রতিনিধিদলগুলো বিরতিতে যায়।

তবে আলোচনার মধ্যেই দুই পক্ষ থেকে পরস্পরবিরোধী তথ্য সামনে আসে, যা নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

অন্যদিকে মার্কিন দাবির বিপরীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও পাকিস্তানের একটি সূত্র দাবি করেছে, কোনো মার্কিন জাহাজ ওই জলপথ অতিক্রম করেনি।

শীর্ষ পর্যায়ের বৈঠকের পাশাপাশি ইসলামাবাদে দুই দেশের টেকনিক্যাল ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরাও পৃথক আলোচনায় অংশ নিয়েছেন। তাসনিম নিউজ জানিয়েছে, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা এখনো চলমান রয়েছে এবং আলোচনার জটিলতা বিবেচনায় প্রয়োজনে সংলাপের সময়সীমা আরও এক দিন বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাতের সূচনা হয়। ট্রাম্প প্রশাসন দ্রুত ফলাফল প্রত্যাশা করলেও প্রায় ৪০ দিন ধরে ইরান তাদের সশস্ত্র বাহিনীর মাধ্যমে ওই অঞ্চল এবং ইসরায়েলের অধিকৃত এলাকায় মার্কিন ও ইসরায়েলি অবস্থানে পাল্টা হামলা চালিয়ে যায়।

পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় ইসলামাবাদে বর্তমানে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন।

এই আলোচনার অংশ হিসেবে ইরান ইতোমধ্যে একটি ১০ দফা পরিকল্পনা পেশ করেছে। এতে অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগত হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট এখনো কাটেনি বলে জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংলাপ সংঘাতের অবসান নয়; বরং যুদ্ধের ময়দান এখন সামরিক ক্ষেত্র থেকে কূটনৈতিক অঙ্গনে স্থানান্তরিত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে