আন্তর্জাতিক

যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র : দাবি ইরানের

যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র : দাবি ইরানের

যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিপক্ষ যুদ্ধের জটিল পরিস্থিতিতে আটকে পড়েছে। তার ভাষ্য, সেই পরিস্থিতি থেকে মানসম্মান রক্ষা করে বেরিয়ে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান

তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 'ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন মাধ্যমে বার্তা আদান–প্রদান হয়েছে। তবে ওয়াশিংটন এমন কিছু দাবি সামনে এনেছে, যা তেহরানের কাছে অযৌক্তিক ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে।' ইরানের বার্তা সংস্থা 'ইরনা' এর বরাতে জাণাণ হয়েছে, খাতিবজাদেহ আরও বলেন, 'ইরান যুক্তরাষ্ট্রে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না। এ বিষয়ে নতুন করে আলোচনার কোনো সম্ভাবনাও নেই।'

২৫ জুলাই, ২০২৬
মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী

অনুষ্ঠানে প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরে পর্যায়ক্রমে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চল থেকেই প্রতিনিধি রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথ আবারও অনিশ্চিত

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথ আবারও অনিশ্চিত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে রাজনৈতিক অচলাবস্থা ও নাটকীয়তা অব্যাহত রয়েছে। শুক্রবার দিনভর টানটান উত্তেজনার পরও মুখ্যমন্ত্রী হিসেবে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়ের শপথ গ্রহণ স্থগিত হয়ে গেছে। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রথমে কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থন পাওয়ায় সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। কিন্তু শেষ মুহূর্তে জোট রাজনীতির সমীকরণ বদলে যাওয়ায় সেই সম্ভাবনা ভেস্তে যায়।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

অতীতে আলোচনার মাঝপথে প্রতিশ্রুতি ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তুলে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করেছে ইরান।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, চলতে পারে কালও

যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, চলতে পারে কালও

ছয় সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। প্রায় পাঁচ দশকের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

২৫ জুলাই, ২০২৬
১২টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ১০ হাজার কর্মী নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

১২টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ১০ হাজার কর্মী নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে ১২টির বেশি যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিচ্ছে। পাশাপাশি ১০ হাজারেরও বেশি দক্ষ সামরিক সদস্য এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা এই অভিযানের ব্যাপকতা ও গুরুত্বকে স্পষ্ট করে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ইরান-সংশ্লিষ্ট অন্তত ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ফেরত পাঠানো হয়েছে এবং সেগুলোকে হরমুজ প্রণালির দিকে যেতে বাধ্য করা হয়েছে। এছাড়া নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন জাহাজের গতিপথ পরিবর্তনসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভারতের বিরোধী নেতাদের পাশাপাশি মমতাকে সমর্থন তামিল অভিনেতা থালাপতি বিজয়ের

ভারতের বিরোধী নেতাদের পাশাপাশি মমতাকে সমর্থন তামিল অভিনেতা থালাপতি বিজয়ের

ভারতের প্রায় সব বিরোধী নেতা পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ও। তিনি মমতাকে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
লেবাননে বাসাবাড়িতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলি সেনারা, উদ্বেগে কমান্ডাররা

লেবাননে বাসাবাড়িতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলি সেনারা, উদ্বেগে কমান্ডাররা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের সতর্কবার্তা সত্ত্বেও সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ও দোকানপাট থেকে মূল্যবান সামগ্রী চুরির ঘটনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক অজ্ঞাতনামা রিজার্ভিস্ট সেনার বরাতে জানায়, সীমান্ত এলাকায় বিভিন্ন রিজার্ভ ইউনিটের সদস্যদের লুটতরাজ করতে দেখা গেছে। ওই সেনার ভাষ্য, সৈন্যরা অস্ত্র, স্মারক, গয়না, কম্বল এমনকি ব্যক্তিগত ছবিও নিয়ে যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে দীর্ঘ আলোচনা শেষে রোববার তিনি জানান, তেহরানকে ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দিয়ে তিনি ফিরে যাচ্ছেন। পাকিস্তানের রাজধানী থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ভ্যান্স বলেন, ওয়াশিংটন ইরানের কাছ থেকে একটি মৌলিক অঙ্গীকার চাইছিল, যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করে। কিন্তু ১৯৭৯ সালের ইরানি ইসলামি বিপ্লবের পর দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকেও সেই অঙ্গীকার পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
যে ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

যে ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

দীর্ঘ সামরিক উত্তেজনা ও যুদ্ধের পর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও তা এখন প্রায় অচলাবস্থায়। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হওয়ায় স্থায়ী সমঝোতায় পৌঁছানো প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের আলোচনার টেবিলে বাধা হয়ে দাঁড়িয়েছে ৫টি শর্ত। বিষয়গুলো নিয়ে কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে না।

২৫ জুলাই, ২০২৬
আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ইরান-যুক্তরাষ্ট্র , নজর ট্রাম্পের দিকে

আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ইরান-যুক্তরাষ্ট্র , নজর ট্রাম্পের দিকে

কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে ইসলামাবাদ ত্যাগ করেছেন, ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ বন্ধ করা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কার্যকর বিকল্প খুব কম।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে