ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান-মিসর-তুরস্ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সম্ভাব্য মার্কিন হামলার পরিকল্পনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। সরাসরি কোনো বৈঠক না হলেও মিসর, তুরস্ক ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি শোধনাগার অবকাঠামোর ওপর প্রতিশোধের হুমকি দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

বর্তমানে হরমুজ সংকট এমন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যা যুদ্ধের সমাপ্তিকে জটিল করে তুলেছে। পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা আরও বাড়ছে এবং বৈশ্বিক জ্বালানি বাজার অনিশ্চয়তায় পড়েছে। ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচার সূচক, যা আগে নিম্নমুখী ছিল, হঠাৎ বেড়ে যায় এবং তেলের দাম কমে আসে।

সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে, যা চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি। যদিও আঞ্চলিক কয়েকটি দেশ উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেহরানের দাবি, জ্বালানির দাম বৃদ্ধি এড়াতে এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নিতে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি মার্কিন সূত্র জানায়, তুরস্ক, মিসর ও পাকিস্তান গত দুই দিন ধরে দুই দেশের মধ্যে বার্তা বিনিময় করছে। সূত্রটির মতে, এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন।

সূত্রটি আরও জানায়, মধ্যস্থতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং এতে অগ্রগতি হচ্ছে। আলোচনার লক্ষ্য যুদ্ধের অবসান এবং বাকি থাকা সব ইস্যুর সমাধান করা। শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়ার আশা করা হচ্ছে।

এদিকে রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ট্রাম্পের দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তান, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি সংঘাতের বিস্তার রোধ এবং এর প্রভাব সীমিত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা