ইরানে আজ ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুদ্ধ শুরুর দশদিন পর ইরানের ওপর এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক অস্ত্র ব্যবহার করেছে। মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন।

সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে জেনারেল কেইন বলেন, যৌথ বাহিনী তিনটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে। সেগুলো হলো—মার্কিন স্বার্থে আঘাত হানার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, ইরানের নৌবাহিনীকে দুর্বল করা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, যুদ্ধের শুরুর সময়ের তুলনায় বর্তমানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হার প্রায় ৯০ শতাংশ কমে গেছে। এখন যুক্তরাষ্ট্র ইরানের মাইন-স্থাপনকারী ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই অভিযানকে ‘কঠিন ও নিরলস কাজ’ উল্লেখ করে তিনি যৌথ বাহিনীর প্রশংসা করেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই সংঘাতের ফলাফল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষেই যাবে এবং ইরানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইলিং’ মেনে নেওয়া হবে না।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার চেষ্টা করে, তবে তাদের ওপর ‘২০ গুণ বেশি শক্তিতে’ হামলা চালানো হবে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সেই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করেন।

বেসামরিক প্রাণহানি কমাতে পেন্টাগনের ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা আর কোনো দেশ গ্রহণ করে না। তিনি বলেন, কোনো অভিযোগ উঠলে তা অবশ্যই তদন্ত করা হবে।

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এমন দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সম্মুখসমরে থাকা মার্কিন সেনাদের সুরক্ষায় সব ধরনের রসদ সরবরাহ করা হচ্ছে। জেনারেল কেইন জানান, বর্তমানে মার্কিন বাহিনী তুলনামূলক স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে, যদিও ঝুঁকি সবসময়ই রয়েছে।

তিনি আরও বলেন, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করে ইরান বড় ভুল করেছে। এতে ওই দেশগুলো উল্টো যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। হেগসেথের মতে, ইরানের নতুন নেতার জন্য বুদ্ধিমানের কাজ হবে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা মেনে চলা।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হয়েছেন এমন গুজব সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। তবে শেষ পর্যন্ত তিনি বলেন, এই যুদ্ধ অনন্তকাল চলবে না; এটি এখন শুরু না শেষের দিকে সেই সিদ্ধান্ত প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা