ইরানে আরও ৩ সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানে অন্তত আরও তিন সপ্তাহ সামরিক হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের ভেতরে এখনও হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো বাকি রয়েছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) এক মুখপাত্র।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, সামনে এখনও বহু লক্ষ্যবস্তু রয়েছে এবং সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অন্তত ইহুদি ধর্মীয় উৎসব পাসওভার পর্যন্ত অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে, যা এখন থেকে প্রায় তিন সপ্তাহ পর। এর পরবর্তী সময়ের জন্যও তাদের আরও পরিকল্পনা প্রস্তুত আছে।

আইডিএফের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরান অভিযানের শুরু থেকে ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে প্রায় ৪০০ দফা বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অবকাঠামো ধ্বংসের পাশাপাশি অগ্নি, প্রতিরক্ষা ও উৎপাদন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলিয়ে ইতিমধ্যে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ডেফরিন বলেন, আইডিএফ কোনো নির্দিষ্ট সময়সূচি ধরে কাজ করছে না, বরং নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের উদ্দেশ্য হলো ইরানের শাসনব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দেওয়া।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মৃত্যুর আগ পর্যন্ত ধাওয়া করবে। তাঁর মৃত্যু নিশ্চিত করতে সর্বশক্তি ব্যবহারের কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, ইরানে ইসরায়েলি–মার্কিন হামলার প্রেক্ষাপটে নেতানিয়াহুকে হত্যার প্রতিজ্ঞা করেছে বিপ্লবী গার্ড বাহিনী। বিবৃতিতে বলা হয়, ‘যদি শিশু হত্যাকারী অপরাধী নেতানিয়াহু এখনও জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি নিয়ে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে ধাওয়া করব।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি