ইরানের বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, 'লক্ষ্যভিত্তিক রাতের বিমান হামলার পর লারিজানি ও ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি ‘নরকের গভীরে’ নিহত আয়াতুল্লাহ খামেনির সঙ্গে যোগ দিয়েছেন।'

তাদের মতে, এই মৃত্যু ইরানের সামরিক কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কাঠামোর জন্য একটি বড় ধাক্কা। একই সঙ্গে, ইরানি কমান্ডারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ অব্যাহত রাখার অঙ্গীকারও জানিয়েছে ইসরায়েল।

বর্তমানে ইরান এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিনের সংলাপ অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা চুক্তি ছাড়া তা শেষ হয়।

পরের দিন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরাইল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। এ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন।

হামলার প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা এখনও চলছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা