ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কাতারের ওপর আবারও হামলা চালানো হলে ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্সে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না।

তিনি লেখেন, ‘রাগের বশে ইসরায়েল ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় খুব সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রকৃত পরিস্থিতি না জেনেই ইরান কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, তা ছিল অন্যায্য ও অযৌক্তিক।

দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান উল্লেখ করে ট্রাম্প বলেন, 'ইসরায়েল সেখানে আর কোনো হামলা চালাবে না।'

তবে ইরানকে সরাসরি সতর্ক করে ট্রাম্প বলেন, 'যদি তেহরান আবারও কাতারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা ইরান আগে কখনও দেখেনি বা কল্পনাও করেনি। আমি এমন ধ্বংসযজ্ঞ চাই না, কারণ এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে আমি এক মুহূর্তও দেরি করব না।’

এর আগে, কাতারএনার্জি জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার কয়েক ঘণ্টা আগেই স্থাপনাটি খালি করে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ইরান আগেই ঘোষণা দিয়েছিল যে তাদের গ্যাসক্ষেত্রে হামলার জবাবে উপসাগরীয় কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার