ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিরসেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চলে হামলার পর কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

রোববার (২৯ মার্চ) টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, আগুন নেভানোর কাজ শুরু হয়েছে, তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কান নিউজে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন জ্বলে এবং আকাশে কালো ধোঁয়া ছড়াচ্ছে। উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এর আগে ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে বড় ধরনের হামলার খবর দিয়েছিল আলজাজিরা। এ হামলার ফলে এক সঙ্গে ইসরায়েলের ১০০টির বেশি শহরে সতর্কতামূলক সাইরেন বাজে।

ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা ও হিজবুল্লাহর রকেট হামলা একই সময়ে হওয়ায় ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়েছে। উত্তর ইসরায়েলের বাসিন্দারা সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছেন। হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে কাতারভিত্তিক আল আরাবি টেলিভিশন চ্যানেলের তেহরান কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল, যা ভবনের ব্যাপক ক্ষয় ঘটিয়েছে।

টানা ৩০ দিন ধরে চলমান যুদ্ধে মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২১৬ শিশু। রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, আহত হয়েছেন ২৬ হাজার ৫০০ মানুষ, যার মধ্যে ১ হাজার ৭৬৭ শিশু। এছাড়া হামলায় ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা