বিশ্লেষকদের মতে, যদি এই দাবিটি সত্য হয়, তবে চলমান সংঘর্ষে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।
লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল গত শুক্রবার তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মিছিলে অংশ নেন।
ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী লারিজানি একসময় পশ্চিমা বিশ্বের সঙ্গে পারমাণবিক আলোচনার নেতৃত্ব দেন এবং দেশের পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার গোলাম রেজা সোলেইমানিকেও হত্যা করেছে।
বাসিজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহীর অধীন একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। তবে এই হত্যার দাবিতেও এখনো ইরান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সূত্র: আল-জাজিরা