জাবিতে আরবি ক্যালিগ্রাফির ওপর ছাত্রশিবিরের ব্যানার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের একটি দেয়ালে সূরা ইখলাসের ওপর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘শুভ কামনা’ জানিয়ে ব্যানার টানিয়েছে জাবি শাখা ইসলামী ছাত্রশিবির। বিষয়টি ঘিরে ক্যাম্পাসে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের পাশের জীববিজ্ঞান অনুষদের সামনের দেয়ালে ওই ব্যানারটি দেখা যায়।

এ ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সংগঠক সোহাগি সামিয়া বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে সূরা ইখলাসের ওপর ব্যানার টানানো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।'

ছাত্র ফ্রন্ট নেত্রী সোহাগী সামিয়া এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত ছাত্রশিবিরের অবস্থান পরিষ্কার করার দাবি জানান।

এদিকে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি-র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. নাহিদ হাসান বলেন, 'ক্যাম্পাসে দেয়াল গ্রাফিতি বা ক্যালিগ্রাফির ওপর ব্যানার টানানোকে আমরা সব সময় নিরুৎসাহিত করি। ছাত্রশিবির একটি ইসলামিক সংগঠন হওয়া সত্ত্বেও এমন কাজ করায় আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি।'

এ অভিযোগের বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, '২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভ কামনা জানাতে ব্যানারটি তৈরি করা হয়েছিল। তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অসাবধানতাবশত অনাকাঙ্ক্ষিত স্থানে সেটি টানানো হয়।

বিষয়টিকে তারা ভুল হিসেবে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্ক থাকার কথা জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে