জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের উদ্যোগে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার আমলাপাড়া ছোট মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। কেন্দ্রীয় ওলামা দলের নির্দেশক্রমে আয়োজিত এই মাহফিলে অ্যাডভোকেট টিপু বলেন, “আওয়ামী লীগ সরকার এই জুলাই মাসে ছাত্র-জনতার উপর স্টিম রোলার চালিয়েছে, তাদের কণ্ঠরোধ করেছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম—এদেরকে শহীদ করেছে সরকার। আজ আমরা ওলামা দলের পক্ষ থেকে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী, আব্দুল কাইয়ুম, হানিফ সরদার, শাহাবুদ্দিন, মাহাবুব সহ স্থানীয় নেতাকর্মীরা।

মাহফিলে শহীদদের আত্মার শান্তি কামনায় কুরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি