জুলাই সনদ বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনর স্মারকলিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

দেশব্যাপী চলমান রাজনৈতিক অস্থিরতা, জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার কাছে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দাওয়াহ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, কওমি মাদরাসা সম্পাদক শাহ আব্দুল আজিজ, আলিয়া মাদরাসা সম্পাদক মারুফ সিদ্দিক, শূরা সদস্য তাসফি মাহমুদ সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে যে আটটি দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো হলো: ১. দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পূর্বের সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২. জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। ৩. জুলাই গণহত্যার বিচার দ্রত সময়ে দৃশ্যমান করা। ৪. আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ঘোষণাপত্র ও শহীদ সনদ প্রদান নিশ্চিত করা। ৫. জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। ৬. জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা। ৭. জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর নামকরণ করা। ৮. ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন বাতিল করা।

ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়, এই ৮ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের চলমান সংকট কেটে যাবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।

স্মারকলিপিতে সরকারের প্রতি জনস্বার্থে দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলকে ঘিরে আলোচনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলকে ঘিরে আলোচনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী