কালভার্ট ও সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত,ঝুঁকি নিয়ে চলাচল করছে ৩০ গ্রামের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও থেকে মনাইকান্দি যাওয়ার পথে প্রায় দুই কিলোমিটার সড়কের মাঝামাঝি এলাকায় একটি কালভার্ট এর দুই পাশ ভেঙে গিয়ে বেহাল দশা হয়ে পড়েছে। কালভার্ট ও সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন ৩০ গ্রামের সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থী।চলাচলের পথে আতঙ্ক বিরাজ করছে ছোট বড় যানবাহনের চালক-যাত্রীদের মধ্যে।

সরেজমিনে জানা যায়,গত দুই বছর ধরে কালভার্টটির দুই পাশের সড়ক ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়ে সড়কটি সরু হয়ে গেছে।
এর কারণে ব্যাটারিচালিত বা সিএনজিচালিত অটোরিকশা ছাড়াও তিন চাকার যান ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সড়কটি দিয়ে প্রতিদিন দুধঘাটা,মঙ্গলেরগাঁও,ছোট কোরবানপুর,বড় কোরবানপুর,মাজলাপাড়া, পাঁচানি,শহিদনগর,শান্তিনগর, নবীনগর,চরগোয়ালদি, কাজিরগাঁও,দুর্গাপ্রসাদ, চৌধুরীগাঁও তাতুয়াকান্দিসহ প্রায় ৩০ গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন।বিশেষ করে প্রতি রবিবার ঐতিহ্যবাহী কাইকারটেক হাট থেকে মানুষ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল কিনে এ পথ দিয়ে বাড়ি ফিরতে অতিরিক্ত ভোগান্তিতে পড়ছেন।সোনারগাঁ সরকারি কলেজের সামনে দিয়ে বিকল্প রাস্তা থাকলেও সেই রাস্তাটিও বেহাল। অতিরিক্ত যান চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।এতে শিক্ষার্থীসহ কর্মব্যস্ত মানুষের গন্তব্যস্থলে পৌঁছতে সময় ক্ষেপণসহ গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

মনাইকান্দি গ্রামের রহমত আলী আক্ষেপ করে বলেন,গত দুই বছর ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে আছে।সেই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বারবার দুর্ঘটনায় পড়ছে। ইতোমধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা গর্তে পড়ে গিয়ে হাত-পা ভেঙে অনেকে আহত হয়েছেন।

সরকারি সোনারগাঁও কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন,রাস্তাটি অনেকদিন ধরে ভাঙা।আমাদের কলেজে যেতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে।অনেক অটোরিকশা গর্তে পড়ে হাত-পা ভেঙেছে অনেকের।

শম্ভুপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাবেদ আলী জানান,রাস্তাটি মেরামতের জন্য গত পাঁচ মাস আগে উপজেলা প্রকৌশলী কার্যালয়(ওয়ান পারসেন্ট)থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়ার পর বাঁশ দিয়ে মেরামত করা হয়েছিল।
কিন্তু বর্তমানে বর্ষাকাল,কালভার্টের নিচ দিয়ে অতিরিক্ত স্রোত প্রবাহিত হয়। এখন মেরামত করলেও স্রোতের কারণে রাস্তাটি আবার ভেঙে যাবে।বর্ষার পানি কমে গেলে কালভার্ট ভেঙে নিচ দিয়ে পানি চলাচলের জন্য পাইপ বসিয়ে আবার মেরামত করা হবে। 

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বলেন,শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও থেকে মনাইকান্দি সড়কের মাঝখানে কালভার্টের কিছু অংশ ও দুই পাশের রাস্তাটি ভেঙে গেছে।সরকারি অর্থায়নে রক্ষণাবেক্ষণ কাজে এবার আমরা জরুরি মেরামতের জন্য রাস্তাটির বিষয়টি অগ্রাধিকার তালিকায় রেখেছি।পুরোনো কালভার্টটি ভেঙে নতুন করে একটা ব্রিজ করার জন্য সদর দপ্তরে প্রকল্প আকারে পাঠিয়েছি। আশা করছি,প্রস্তাবটির অনুমোদন পেলে কাজটি শুরু করতে পারবো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলকে ঘিরে আলোচনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলকে ঘিরে আলোচনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী