কায়েমপুরে প্রকাশ্যে যুবলীগ ক্যাডার উজ্জল ও তার বাহিনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিল যুবলীগ ক্যাডার উজ্জল ওরফে গ্যারেজ উজ্জল। আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বে তথাপি ১৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত নিজের লালিত কিশোর গ্যাং নিয়ে ছাত্র-জনতা উপর ঝাঁপিয়ে পড়া উজ্জ্বল গং মাত্র এক বছরের মাথায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে নিজ এলাকায়। এ নিয়ে রীতিমতো আতঙ্কে দিনযাপন করছেন কায়েমপুর এলাকার সাধারণ মানুষ। 

সূত্রের খবর অনুযায়ী, যুবলীগ ক্যাডার উজ্জল এর রাজনীতিতে হাতে খড়ি নারায়ণগঞ্জ জেলা (নিষিদ্ধ) ছাত্রলীগের সাবেক সহ সভাপতি টিপু সুলতানের হাত ধরে। তৎকালীন সময় টিপু সুলতানের শেল্টারে রীতিমতো বেপরোয়া হয়ে ওঠেন যুবলীগ নেতা উজ্জল ওরফে গ্যারেজ উজ্জল। যদিও বেশিদিন ওই ছাত্রলীগ নেতার  সেল্টারে থাকতে পারেনি উজ্জল। এর আগেই অটো চুরির ঘটনায় ব্যাকফুটে চলে যায় সে। পরে অবশ্য কারি কারি টাকা ছড়িয়ে খোদ নারায়ণগঞ্জ - ৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এর পুত্র অয়ন ওসমান এর সাথে রাজনীতি শুরু করেন যুবলীগ ক্যাডার গ্যারেজ উজ্জল। 

এলাকাবাসীর দেয়া তথ্য মতে, এরই মাঝে ফতুল্লা থানা যুবলীগ নেতা ফাইজুল ইসলাম এর  গ্রুপে  সংযুক্ত হন যুবলীগ ক্যাডার উজ্জল। ফাইজুল ইসলামের বিভিন্ন সভা সমাবেশে সামনের সারিতে দেখা যেত উজ্জলকে। 

এদিকে, চাকরিতে কোটা ব্যবস্থা কে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলন ভয়াবহ রূপ নিলে আন্দোলন দমাতে শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের নেতৃত্বে নিজের লালিত কিশোর গ্যাং নিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার উপর ধারাবাহিক ভাবে সশস্ত্র হামলা চালায় যুবলীগ ক্যাডার উজ্জল। ১৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিন আন্দোলনরত ছাত্র জনতার উপর ধারাবাহিক সশস্ত্র হামলা চালানোর অভিযোগ ওপেন সিক্রেট।bতবুও অদৃশ্য হাতের ইশারায় সম্প্রীতি এলাকায় ফিরে এসেছে যুবলীগ ক্যাডার উজ্জল। এ নিয়ে রীতিমতো আতঙ্কে দিন যাপন করছেন কায়েমপুর এলাকার সাধারণ মানুষ।

সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় ফের নিজের অপরাধ সাম্রাজ্য গোছানোর চেষ্টা করছেন যুবলীগ ক্যাডার উজ্জল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলা হলেও অদৃশ্য কারণে কোনরকম ভোগান্তি পোহাতে হয়নি যুবলীগ ক্যাডার উজ্জলকে। অনতিবিলম্বে যুবলীগ ক্যাডার উজ্জলের গ্রেফতার চায় কায়েমপুর এলাকার সচেতন নাগরিক সমাজ। 

এ বিষয়ে যুবলীগ ক্যাডার উজ্জ্বল ওরফে গ্যারেজ উজ্জ্বলকে মুঠোফোন করা হলে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কথা অকপটে স্বীকার করে তিনি বলেন, আমি তখন দেশেই ছিলাম। এখনো দেশেই আছি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি