কেপিএম শ্রমিক-কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

কেপিএম শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবী মানা না হলে সকলকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে, জানান সিবিএ নেতৃবৃন্দ। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম)-এ কর্মরত শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেপিএম প্রধান ফটকে গেইট মিটিং করা হয়েছে।

এসময় কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ)-এর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক-কর্মচারীদের এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে। সরকার ২০২৩ সালের জুলাই থেকে কর্মচারীদের ৫% বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই থেকে মূল বেতনের ১৫% হারে যে সুবিধা দিয়েছে, সেই সুবিধা শ্রমিকদেরকেও প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, কারখানায় কর্মরত পে-কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক-কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে তাদের পদোন্নতি করতে হবে। কারখানায় কর্মরত অস্থায়ী/আউটসোর্সিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে ন্যায্য মজুরি প্রদান করতে হবে। দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রায়িত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ্য ভাতা প্রদান করতো এবং সেই মহার্ঘ্য ভাতা পরবর্তী শ্রমিকদেরও দেওয়া হতো। কিন্তু গত ২০২৩ সালে এই মহার্ঘ্য ভাতা শ্রমিকরা পাচ্ছে না। এই মহার্ঘ্য ভাতা দিতে হবে।

এসময় সিবিএ-এর সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির, আবুল কাশেমসহ অন্যান্য সিবিএ নেতৃবৃন্দ এবং শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে