খাল পরিষ্কারের পরেই ময়লা ফেলে ভরাট করছে মানুষ : ডিসি
খাল পরিষ্কারের পরেই ময়লা ফেলে ভরাট করছে মানুষ : ডিসি
A
Admin
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা গত ২৯ জুলাই এ কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে ১২শ ট্রাক ময়লা এখান থেকে অপসারণ করেছি। কিন্তু দুঃখের বিষয় ময়লা তোলার পরেই মানুষ আবারও খালে ময়লা ফেলছে। এভাবে চলতে থাকে আমরা ট্রাকে ট্রাকে ময়লা পরিষ্কার করলেও এর ফলাফল আসবে না।
বৃহস্পতিবার (৭ জুলাই) ডিএনডি এলাকায় খাল দূষণমুক্ত রাখতে সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা খাল খননের কাজ শুরু করেছি। আমরা জানি জলাবদ্ধতা নারায়ণগঞ্জের একটি বড় সমস্যা। আমরা ইতিমধ্যে যেসমস্ত এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত সে এলাকাগুলো পরিদর্শন করেছি। টিম গঠন করে দিয়েছি পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে। মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে আমরা খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন, আমাদের শহরে ৯২ কিলোমিটার খাল আছে এর ১৭ কিলোমিটার ব্লকেড হয়ে আছে। এই ১৭ কিলোমিটার খান পুনরুদ্ধার করতে না পারলে আমরা পানির প্রবাহ নিশ্চিত করতে পারছি না।
আমরা এসকল জায়গায় সাইনবোর্ড টানাচ্ছি, লিফলেট বিতরণ করছি। কিছু মানুষ ময়লা ফেলে নগরবাসীর ভোগান্তি সৃষ্টি করবে এটা হতে পারে না। আমরা এই খালগুলো পুনরুদ্ধার করে জলাবদ্ধতা সমস্যা সহনীয় করে আনতে চাই।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় পালিত জাতীয় যুব দিবস
২ নভেম্বর, ২০২৬
শ্রমিক দল সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
১ নভেম্বর, ২০২৬
শেরপুরে দুই গ্রামের সংঘর্ষে ও ভাঙচুর-লুটপাট, পুলিশ সদস্যসহ আহত ২০
১ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা
১ নভেম্বর, ২০২৬
খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর, ২০২৬
-
আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল
-
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি
-
যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় পালিত জাতীয় যুব দিবস
-
শ্রমিক দল সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
-
ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী
-
শেরপুরে দুই গ্রামের সংঘর্ষে ও ভাঙচুর-লুটপাট, পুলিশ সদস্যসহ আহত ২০
-
লাঠিচার্জের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন এডিসি
-
জগন্নাথ হল থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
-
শওকত আজিজ রাসেল কারাগারে