লংগদুতে কৃষি ব্যাংকে দুদকের অভিযান, ৭ কোটির অর্থ কেলেঙ্কারির অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
কৃষকের নামে ব্যাংক থেকে ঋণ তুলে জালিয়াতির অভিযোগ ও ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে রাঙামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার রাঙামাটি দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি উপজেলার কৃষি ব্যাংকে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য অভিযান পরিচালনা করে।

এসময় রাঙামাটি দুদকের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক রাজু আহমেদ, উপ-সহকারী কর্মকর্তা মো. বোরহান উদ্দীন ও সহকারী পরিদর্শক আবু ছাদেক অভিযান পরিচালনা করেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ৭ কোটির অধিক অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া ঋণ এবং প্রণোদনা বিতরণের নামে অর্থ হাতিয়েছে দালাল চক্র।

অভিযোগে বলা হয়েছে, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডির কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের প্রদান করা হয় মাত্র দুই হাজার টাকা। অবশিষ্ট টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। দ্রুত দালাল চক্রসহ সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে