মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, “সামনে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমাদের দলের চেয়ারম্যানের পক্ষ থেকে সারাদেশে আর্থিক উপহার বিতরণ করা হচ্ছে। বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে। যেখানে রাস্তা নেই আমরা রাস্তা করে দিচ্ছি, যেখানে পূজায় যাওয়ার জন্য লাইট নাই সেখানে লাইট লাগিয়ে দিচ্ছি, বিভিন্ন পূজা ম-পে সিসি ক্যামেরার ব্যবস্থা করছি। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল কি এভাবে সামাজিক কার্যক্রম করছে? আমার জানামতে, পৃথিবীতেও বিএনপির মতো সামাজিক কর্মসূচি পালনকারী দল খুব একটা নেই।”

মামুন মাহমুদ আরও বলেন, “গত ১৭ বছর আমরা নিপীড়ন-নির্যাতন সহ্য করেছি। তারপরও সামাজিক কর্মকা-ের মধ্য দিয়েই মানুষের কাছে ফিরে এসেছি। আমরা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি, হাজার হাজার ছাত্র-যুবক প্রাণ দিয়েছে। এখনো সেই সংগ্রাম অব্যাহত আছে। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের একমাত্র শক্তি বিএনপি।”

নারায়ণগঞ্জ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে