মিডফোর্ডের হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্র ফেডারেশন না:গঞ্জ কলেজের বিক্ষোভ সমাবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

পুরান ঢাকার ভাঙারী ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার প্রতিবাদে শনিবার (১২ জুলাই) রাতেবাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূরের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অপুর্ব রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য শেখ সাদী,মিম। আরো বক্তব্য রাখেন কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধ্রুী। সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ শাখার সদস্য আহাদ,হেমা,তাহমিদ,সানজিদা। কদম রসুল কলেজ শাখার সদস্য আরিফ। ফতুল্লা থানার সংগঠক জাওয়াদ আলম চৌধুরী।

বক্তব্যে কলেজ শাখার সদস্য শেখ সাদী বলেন, আন্দোলনের পরবর্তীতে দেশের এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য না। আমরা সরাষ্ট্র উপদেষ্টাকে বলছি দ্রুততার সাথে এই হত্যাকান্ডের বিচার করুন। এই বিচারহীনতা আর মানা যায় না।

সভাপতির বক্তব্যে মৌমিতা নূর বলেন, ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে তা বাংলাদেশের জন্য ভয়ংকর নজির। তবে এই নজির এই প্রথম নয়। এর আগেও বিশ্বজিৎ,আবরার ফাহাদ,ত্বকি,তোফাজ্জল সর্বশেষ সোহাগকে এই দেশে অকাতরে প্রাণ দিতে হয়েছে। এতো সাহস এখনো মানুষের মধ্যে জন্মায় তার কারণ বিচারহীনতার সংস্কৃতি। এই সংস্কৃতি না রুখতে পারলে এমন হত্যা চলতেই থাকবে। আমরা বারবার প্রসাশনকে যথাযথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর হতে বলছি। হত্যাকারী যে দল,মতের হোক বিচার হওয়া বাঞ্চনীয়। তবে এই যে সিমেন্টের ব্লক দিয়ে থেতলে ফেলার মতো এত বিকৃত চিন্তা মানুষ পায় কিভাবে? এর পেছনে রয়েছে ক্ষমতা ও শিক্ষাব্যবস্থার হাত। ক্ষমতার ব্যবহার হয় ভুল জায়গায়। এবং শিক্ষাব্যবস্থা মানুষের নীতি নৈতিকতা গঠনে সহায়ক নয়। ফলে শিক্ষাব্যবস্থার উন্নতি হওয়াও ভীষণ জরুরী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে