নানা কর্মসূচিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো 'বিশ্ব দর্শন দিবস-২০২৫'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব দর্শন দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পায়রা অবমুক্ত করা হয় এবং কেক কাটা হয়। এরপর নতুন কলা ভবনের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এরপর পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সভার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও ‘বিশ্ব দর্শন দিবস ২০২৫’ উদযাপন কমিটির আহ্বায়ক মো. তারিফুল ইসলাম। তিনি সবাইকে বিশ্ব দর্শন দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই স্যারদের প্রতি, যারা এই ছোট ছোট মানুষদের আমন্ত্রণে সারাদিন আমাদের কৃতজ্ঞ ও সম্মানিত করেছেন। আমি সবসময় আমার শিক্ষার্থীদের ক্লাসে অনেক কথা বলি, তাই আজ কিছু বলবো না; আজ স্যারদের কথা শুনবো।”

প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “দর্শনের শিক্ষার্থীরা যত বেশি অন্তর্দৃষ্টি দিয়ে সমাজকে দেখবে, ততো বেশি সমাজে সাম্য আনতে এবং অসমতা দূর করতে সক্ষম হবে। প্রকৃতপক্ষে বিজ্ঞান, দর্শন ও ধর্ম সবকিছুই সমাজের কল্যাণের জন্য। আমি আশা করি, এই দর্শনের শিক্ষার্থীদের মধ্যে নোয়াম চমস্কির মতো ব্যক্তিত্ব বের হয়ে আসবে এবং আজকের বিভাজিত সমাজে সত্য প্রতিষ্ঠা করে শান্তি ও সমৃদ্ধির সমাজ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিশ্বে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। বিজ্ঞানের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বের করা সম্ভব নয়। তখন দর্শনের মাধ্যমে তার যৌক্তিক কারণ বের করা যায়। সুতরাং, বিজ্ঞানের যেখানে সীমাবদ্ধতা থাকে, সেখানে দর্শন কিছু উত্তর দিতে পারে।”

তিনি আরও বলেন, “একজন মানুষ যেমন একইসাথে বাবা, ভাই ও শিক্ষক হতে পারে, তেমনি একজন মানুষ একইসাথে দার্শনিক, বিজ্ঞানী ও ধার্মিক হতে পারে। তবে তার ভূমিকা ও প্রেক্ষিত ভিন্ন হবে।”

ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান বলেন, “প্রতিটি বিভাগের শুরুই হয় দর্শন দিয়ে। তাই দর্শন দিবসের অর্থ শুধু দর্শন বিভাগ খোলা নয়। কোন গুরুত্বপূর্ণ বিষয় যখন তার গুরুত্ব হারিয়ে ফেলে, তখন জাতিসংঘ একটি দিবস ঘোষণা করে তার গুরুত্ব ফিরিয়ে আনার জন্য। যেমন বাবা-মা অনেক গুরুত্বপূর্ণ হলেও আজকের সমাজে তাদের গুরুত্ব কমে যাওয়ায় বাবা দিবস বা মা দিবস ঘোষণা করা হয়েছে। সুতরাং বোঝা যায়, দর্শনের মতো বিষয়ের গুরুত্ব আজকের বিশ্বে কমে যাচ্ছে, বিধায় ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস ঘোষণা করেছে।”

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. জাকির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রভাষক ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. খাইরুল ইসলাম। এর আগে দর্শন বিভাগের প্রভাষক শুভ চন্দ্র ঘোষ সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা–২০২৫’-এর মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস পালন শুরু করে। ২০০৫ সালে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিবছর নভেম্বর মাসে দিবসটি উদযাপন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০