জাতীয়
বাংলাদেশে বন্যা ও ভূমিধসে দুঃখ প্রকাশ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
সাবেক আলোচিত-সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনার সম্ভাব্য আইনি নথিপত্র ও কূটনৈতিক তৎপরতার পদক্ষেপ গুলো ফেসবুক পোস্টে তুলে দরেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে, শক্তিশালী আইনি নথিপত্র, নির্ভুল তথ্য উপস্থাপন এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা নিশ্চিত করা গেলে বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব।
বজ্রপাতে মাদরাসার ৩ শিক্ষার্থীসহ ৮ জনের মৃত্যু
নরসিংদীর মনোহরদীর পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় বজ্রপাতে তিন ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। নিহতরা হলো জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, মাগরিবের নামাজের আগে অযু করার সময় চার ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্ধুর ডাকে বেনজীর অবশেষে গ্রেপ্তার,সামনে এলো নতুন তথ্য
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্য মোবাইলে ফোনে ডেকে নিয়ে শপিং মলে দেখা করার কথা বলে দুবাই পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) দুবাইয়ের একটি আদালতে বেনজীর আহমদের জামিন আবেদন নিয়ে শুনানি হতে পারে বেনজীর পক্ষ হয়ে দুবাইয়ের একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
১৫০–২০০ জনকে হত্যার দৃশ্য দেখার দাবি জিয়াউল আহসানের দেহরক্ষীর
জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ১৫০ থেকে ২০০ জন মানুষকে হত্যা করতে দেখেছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিয়েছেন সেনাসদস্য ইমরুল কায়েস। তাঁর দাবি, এসব হত্যাকাণ্ড গুলি করে ও ইনজেকশন প্রয়োগের মাধ্যমে সংঘটিত হয়।
কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দল নয়, দেশের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে। সোমবার (১৫ জুন) টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। একই সঙ্গে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন প্রধানমন্ত্রী।
জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যাশিশু
বুধবার (১ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে ১০০ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৭২ জন কন্যাশিশু ও ২৮ জন নারী। এছাড়া ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর সাত কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে এক কন্যাশিশু আত্মহত্যা করেছে। একই সময়ে ৩৪টি ধর্ষণচেষ্টার ঘটনাও নথিভুক্ত হয়েছে।
বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ বা প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, 'নারী, শান্তি ও নিরাপত্তা' (ডব্লিউ পিএস) এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজধানীর যানজট কমাতে বৃত্তাকার সড়ক ও নৌপথ প্রকল্পের বিস্তারিত জানালেন প্রধানমন্ত্রী
বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা-সংক্রান্ত এক বৈঠকে এসব প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। বৈঠকে জানানো হয়, গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত ১২ কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে বর্তমানে কাজ চলছে। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় নতুন বেতন প্রস্তাব
নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির শেষ বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সোমবার অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।