জাতীয়

এনআইডি নবায়নে আসছে বাধ্যতামূলক নিয়ম

এনআইডি নবায়নে আসছে বাধ্যতামূলক নিয়ম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাব অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা অবশ্যই নবায়ন করতে হবে। বর্তমান আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখতে এ বিধান কার্যকর করার বিষয়ে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইনের সীমার মধ্যে থেকে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

২৫ জুলাই, ২০২৬
আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য

আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

২৫ জুলাই, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে: তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যেই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রূপরেখা প্রণয়নের কাজ শুরু করেছে। গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
সরকারি হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা

সরকারি হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা

এ বিষয়ে শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে বিনা মূল্যে পরীক্ষার সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে

২৫ জুলাই, ২০২৬
এইচএসসি কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

এইচএসসি কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

সারা দেশে আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে এবার প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিশের শরীরে ধারণযোগ্য ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন। সফরে তিনি বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি:জাহেদ উর রহমান

বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি:জাহেদ উর রহমান

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন , দিল্লী বিমানবন্দরে ২ ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে দেশে ফিরেছেন।

২৫ জুলাই, ২০২৬
একটা ভালো কাজ শুরু করেছিলাম, 'পেটে হাত পড়ায়' শেষ করা গেল না: সারওয়ার

একটা ভালো কাজ শুরু করেছিলাম, 'পেটে হাত পড়ায়' শেষ করা গেল না: সারওয়ার

সিলেটে মাজার ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে সৃষ্ট বিতর্কের মধ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ-সংক্রান্ত রায় দেন। এর ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে পারবে সরকার।

২৫ জুলাই, ২০২৬
দেশে বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী

দেশে বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী

চলতি বছরের ২৫ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরুমালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো' সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর হওয়ায় দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!