জাতীয়
ঢাকার উত্তর-দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
রাজধানীর উত্তর ও দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বড় প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
১০ হাজার পুশব্যাকের দাবির পক্ষে দালিলিক তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির কারণে দেশের সীমান্ত দিয়ে একজনকেও অবৈধভাবে পুশ ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, বেড়েছে পরীক্ষার্থী ও কেন্দ্র
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এসব তথ্য জানান।
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা। তবে এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে না পারলে তা ভবিষ্যতে বেকারত্ব, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।
ইলিয়াস আলী গুমে সম্পৃক্ততা রয়েছে জিয়াউল আহসানের
২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, গুম, হত্যা এবং লাশ গুম করার একাধিক ঘটনায় জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন এবং বিভিন্ন অভিযানে তিনি নিজেও উপস্থিত ছিলেন।
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ভারতীয় ভিসা চালু হওয়ায় স্বস্তি, ‘টাইম-স্লট’ ভোগান্তি কমার আশা
দীর্ঘদিন পর ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভিসা প্রত্যাশীরা। একই সঙ্গে নতুন ‘টাইম-স্লট’ ব্যবস্থায় ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা। বুধবার (১ জুলাই) ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) গিয়ে দেখা যায়, ভিসা আবেদন জমা দিতে আসা মানুষের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি কাজ করছে। সকাল থেকে লাইনে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমে আসে।
প্রতিহিংসার নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের অগ্রাধিকার: চিফ হুইপ
প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আইন প্রয়োগ ও শাস্তির বিধান কার্যকর রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। সভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনা হবে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য যথাযথ আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের শীর্ষ নেতারা।
আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য চাওয়া হয়েছে।দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ মূল বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এ সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে।