এনআইডি নবায়নে আসছে বাধ্যতামূলক নিয়ম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাব অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা অবশ্যই নবায়ন করতে হবে।

বর্তমান আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখতে এ বিধান কার্যকর করার বিষয়ে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ১৫ বছরে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এ ছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন বা অন্যান্য কারণে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে। এসব বিষয় বিবেচনায় নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ প্রয়োজন বলে মনে করছে কমিশন।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ৭(১) ধারায় বলা হয়েছে, একটি জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ২ ধারায় উল্লেখ রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে কমিশনের কাছে নবায়নের আবেদন করা যাবে।

জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, এনআইডি নবায়নের জন্য নাগরিক বা তার আইনগত অভিভাবককে নির্ধারিত ফরমে সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

সরাসরি আবেদন করলে নির্ধারিত ফি জমার রসিদ সংযুক্ত করে আবেদনপত্র ‘সাধারণ’ বা ‘জরুরি’ হিসেবে জমা দিতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রেও ফি পরিশোধের রসিদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

বিধিমালা অনুযায়ী, ‘জরুরি’ আবেদন কমিশনে এবং ‘সাধারণ’ আবেদন স্থানীয় কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনকারীর কাছে গ্রহণের স্বীকৃতি প্রদান করবেন। অনলাইনে আবেদন করলে তা মোবাইল নম্বর বা ই-মেইলে পাঠানো হবে।

বর্তমান বিধান অনুযায়ী, সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে এবং জরুরি আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তির কথা রয়েছে। সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা।

বর্তমানে এনআইডি হারিয়ে গেলে, নষ্ট হলে বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে প্রতিস্থাপনের জন্য আবেদন করা যায়। এ ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা এবং জরুরি আবেদনে ৩০০ টাকা ফি দিতে হয়। দ্বিতীয়বার যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার সাধারণ আবেদনে ৫০০ টাকা ও জরুরি আবেদনে ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে প্রয়োজন হলে যেকোনো নাগরিক আবেদন করে এনআইডি নবায়ন বা নতুন কার্ড সংগ্রহ করতে পারেন।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনও পর্যালোচনাধীন। সব দিক বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: বাংলা নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!