‘ফেসবুকে মুহূর্তেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন সম্ভব হচ্ছে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত জটিল ও শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে, যেখানে মুহূর্তের মধ্যেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন করা সম্ভব হচ্ছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সাংবাদিকতাকে বর্তমান সময়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করে বলেন, সত্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বাংলাদেশে সঠিক সাংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের আমলে কমপক্ষে ৫০০ জন সাংবাদিক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দেশের এমন কোনো স্থান নেই, যেখানে গণমাধ্যমকর্মীরা নির্যাতন ও নিগ্রহের বাইরে রয়েছেন।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই মুক্ত সাংবাদিকতা আজ হুমকির মুখে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বহু সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে পরিস্থিতি আরও কঠিন, যেখানে প্রভাবশালী ব্যক্তির স্বার্থে আঘাত লাগলেই সাংবাদিকদের ওপর নির্যাতন নেমে আসে।

তিনি উপমহাদেশ ও বাংলাদেশের সাংবাদিকতার গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে বলেন, অতীতে বহু কিংবদন্তি সাংবাদিক ছিলেন, যারা লেখালেখির পাশাপাশি সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে বিভক্তি থাকলে শোষকরা সুবিধা পায়। পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা একটি রাষ্ট্রকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। তাই তথ্য যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সভায় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুর সঞ্চালনায় এবং সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, প্রবীণ সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, হারুন উর রশিদ, জয়নাল আবেদীন বাবুল, আপেল মাহমুদ, মোবারক হোসেন ও মোশারফ হোসেন প্রমুখ।

এর আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!