জাতীয়
দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী
দেশের বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়ে দায়িত্ব পালনে অবহেলা বা হালকা মনোভাব দেখালে দেশের বড় ধরনের ক্ষতি হতে পারে। রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিচারের মুখোমুখি হতে চান হাসিনা!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম 'টাইমস'-কে বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তিনি ঠিক যেভাবে ভারতে গিয়েছিলেন, সেভাবেই বীরের বেশে দেশে ফিরবেন।' এই মন্তব্যগুলো কেবল কর্মীদের চাঙ্গা করার জন্য করা হচ্ছে কি না—জানতে চাইলে নাছিম উত্তর দেন, 'অপেক্ষা করুন এবং দেখুন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আমরা একটি বিশাল জনসমাবেশ জড়ো করার প্রস্তুতি নিচ্ছি।'
দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার (২৩ মে, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা যায়।
বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী
বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে। শনিবার (১৬ মে) চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরুড়া উপজেলায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উপদেষ্টা আসিফ সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন: প্রতিমন্ত্রী শাহে আলম
প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর দুর্নীতি ও অনিয়ম তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কার কার্যক্রম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই।' তিনি আজ রোববার সকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত 'কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর খনন করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় মরা খালে রূপ নেয়। গাছ রোপণ ও খননস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ
আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।
রাশিয়া সফরে ড. খলিলুর রহমান, আলোচনা করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রবিবার ভোরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মস্কোতে সোমবার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। রাশিয়া সফরের বিষয়টি আগে ঘোষণা করা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর রওনা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করে।
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর
কুমিল্লাকে বিভাগ করা যদি জনগণের দাবি হয়, তাহলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট আজ, রোববারের মধ্যে চার্জশিট
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। ফলে রোববারের (২৪ মে) মধ্যেই এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হতে পারে। শনিবার (২৩ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। তিনি বলেন, ‘মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্ট আজ হাতে পেলে মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে। আশা করছি, আগামীকালই আদালতে চার্জশিট জমা দিতে পারবো।’
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র তিনি জমা দেন। দীপেন দেওয়ান তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।