বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে।

শনিবার (১৬ মে) চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরুড়া উপজেলায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সকালে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান। পথসফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সফরসূচি অনুযায়ী, কুমিল্লার বরুড়ায় পথসভা শেষে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে সদর উপজেলায় আরেকটি খাল পুনঃখনন কর্মসূচিতেও অংশ নেন।

এরপর দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি এবং বিকেলে জেলা শহরে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের শেষ অংশে তিনি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!